admin
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
এমসি কলেজ প্রতিনিধি
দীর্ঘ একুশ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল।
সোমবার (১১ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটারদের সরাসরি অংশগ্রহণে এই নির্বাচন সম্পন্ন হয়।
কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ।
কাউন্সিলে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৬৩৯ জন ভোটারের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০১ জন ভোট প্রদান করেন।
সভাপতি পদে প্রাপ্ত ভোটের হিসাবে খান মোহাম্মদ সামি ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজিব হোসাইন সাহিদ পান ৭৯ ভোট। অন্যদিকে হাবিবুর রহমান ৪৮ ভোট এবং হাবিবুর রহমান নাঈম পান ৪০ ভোট।
সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন রশিদ শাহ পান ১২ ভোট এবং এহসানুল হক তালহা পান ৬ ভোট।
দিনব্যাপী নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারসহ নেতৃবৃন্দ।
2 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা
4 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট
2 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 3 মঙ্গলবার (২৮ এপ্রিল)
8 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ
8 সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৭) নামে তিন সন্তানের এক জননী মর্মান্তিক হত্যাকাণ্ডের
5 সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর