admin

প্রকাশিত: 9:39 PM, August 12, 2025

বিএনপি সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গিকারাবদ্ধ : ড. এনামুল হক চৌধুরী

বিয়ানীবাজার আছিরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপি সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গিকারাবদ্ধ : ড. এনামুল হক চৌধুরী

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড.মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হলেও এর বাস্তব প্রতিফলন আজও প্রত্যাশিত মাত্রায় উপনীত হতে পারেনি। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার ২৬তম ধারায় স্বাস্থ্যখাত সংস্কারের প্রস্তাব করা হয়েছে। এ ধারা অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি অঙ্গিকারাবদ্ধ।

তিনি মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি পুরো ক্যাম্প পরিদর্শন করেন চিকিৎসক ও রোগীদের সাথে কুশলাদি বিনিময় করেন। এমন উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের আয়োজনে এবং আছিরগঞ্জ গ্রামের কৃতিসন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিন জলিল, যুক্তরাজ্য প্রবাসী মোসলেহ উদ্দিন মাসুম আহমদ ও সাইফুল আলমের সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।

অধ্যক্ষ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি গোলাম কিবরিয়া শাহিন, যুক্তরাজ্য প্রবাসী নজরুল আলম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ক্ষুদ্র ঋণ বিষয় সম্পাদক ও আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর এডহক কমিটির সদস্য খোরশেদ আলম,  বিয়ানীবাজার উপজেলা বিএনপির কৃষি বিষয় সম্পাদক জয়নাল আবেদীন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুল খালিক, সাবেক ছাত্রদল নেতা  ফয়জুয় আলম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয় সম্পাদক এবাদুল হক, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, মাছুম আহমদ, দিললা উদ্দিন, তানভীর আহমদ মিলাদ, সাহেদ আহমদ, সামীউল হক, তানভীর আহমদ, তুহিন, মাহিন, মান্না, মুন্না, রুবেল ও ফাহিম। এছাড়া অনুষ্ঠানে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে