editor
প্রকাশিত: 10:39 PM, March 3, 2021
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল শুর হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষ সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত, মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার ৮ জনের মুক্তি চেয়েছেন বিক্ষোভকারীরা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সাবেক সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল প্রমুখ। এসময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল এহসান ও কাজল দাস। এসময় বক্তারা বলেন, সরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। শুধুমাত্র মত প্রকাশের কারণে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। তিনি জামিন পাননি। কিন্তু যারা দুর্নীতি, লুটপাট, মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত তারা জামিন পেয়ে দেশ ছেড়ে পালাচ্ছে। তারা বলেন, অবিলম্বে লেখক মুশতাকের মৃত্যুর বিষয়টি তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন