admin
প্রকাশিত: 10:59 PM, September 9, 2025
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, তরুণ মেধাবী যারা সাংবাদিকতায় আসতে চায়, তাদের জন্য একটি বড় জায়গা তৈরি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি।
আমি বিশ্বাস করি, স্বচ্ছ ও আধুনিক সাংবাদিকতায় ভূমিকা রাখবেন এসোসিয়েশনের সদস্যরা। সত্যতা, নির্ভুলতা, ন্যায্যতা এবং জনসাধারণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে কাজ করবেন সংবাদকর্মীরা।
তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির কক্সবাজার ভ্রমণ ও ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার টি-শার্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
এসোসিয়েশনের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ফয়সল আমীনের সভাপতিত্বে এবং দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য মাছুম আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সিনিয়ির সদস্য শাহ মোহাম্মদ কয়েস আহমদ, মো. রাজু আহমদ, মো. শাহীন আহমদ, এম আর টুনু তালুকদার, আশিকুর রহমান রানা, বাবর জোয়াদার, রেজওয়ান আহমদ, রুবেল আহমদ, সুলেমান সুহেল, আব্দুল মাজিদ চৌধুরী, সবুজ আহমদ, জাহিদ উদ্দিন, কৃতিশ তালুকদার, আশরাফুল ইসলাম, ঈষা তালুকদার প্রমুখ।
আগামী ১১ সেপ্টেম্বর সিলেট থেকে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ৩০ সদস্যের একটি দল কক্সবাজারে যাচ্ছে। কক্সবাজারে অবস্থান কালে কক্সবাজার প্রেসক্লাবের সহযোগিতায় পিডিভি হল রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় কক্সবাজার-৩ (সদর-রামু) আসন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন