editor

প্রকাশিত: 3:41 PM, March 4, 2021

কনসালটেন্ট ব্যয় ৬ কোটি টাকা, প্রকল্পে কখনো আসেনি টিমের কেউ!

কনসালটেন্ট ব্যয় ৬ কোটি টাকা, প্রকল্পে কখনো আসেনি টিমের কেউ!

ছাতক প্রতিনিধি
রাষ্ট্রায়ত্ত্ব দেশের একমাত্র সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানিকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস প্রকল্পে রূপান্তর করতে ২০১৬ সালের ৮ মার্চ একনেক সভায় আধুনিকায়ন ড্রাই প্রসেস প্রকল্পের অনুমোদন হয়। নানজিং সি-হোপ নামের একটি চায়না কোম্পানী ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ৮৯২ কোটি টাকা ব্যয়ের এ নতুন প্রকল্পের কাজ শুরু করেছে। এ কাজে তদারকির জন্য প্রায় ৬কোটি টাকা ব্যয়ে কন্টিনেন্টাল ইন্সফেকশন বিডি লিমিটেড নামের একটি ফার্মকে পরামর্শক নিয়োগ দেয় বিসিআইসি। কিন্তু প্রকল্পের সিভিল, পাইলিংসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ চলমান থাকলেও এপর্যন্ত কোনো পরামর্শক স্বশরীরে প্রকল্প পরিদর্শনে আসেন নি। ছাতক সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের ডিরেক্টর এফ এম আব্দুল বারী জানান, অনলাইনে তাদের পরামর্শ নেয়া হয় এবং প্রকল্প পরিদর্শনে ফার্মকে চিঠি দেয়া হয়েছে। মার্চ মাসের মধ্য সময়ে তারা প্রকল্পে আসবেন। এছাড়া নানজিং সি-হোপ কর্তৃক প্রদত্ত ড্রয়িং ডিজাইন যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য ২০১৯ সালের ১৭ নভেম্বর বিসিআইসির ২১জন বিশেষজ্ঞ নিয়ে আরেকটি টিম গঠিত হলেও প্রকল্পের ডিরেক্টর এব্যাপারে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে প্রকল্পে নামমাত্র একজন ডিরেক্টর থাকলেও অনেকটা বিনা তদারকিতে নিজেদের ইচ্ছেমতো কাজ করছে চায়নার এ কোম্পানি। ফলে কারখানার কর্মকর্তা, শ্রমিক সংগঠন ও দু’একজন স্থানীয়দের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। এ সিন্ডিকেটের মাধ্যমেই পাইলিংসহ নিম্নমানের বিভিন্ন সিভিল কাজ পরিচালিত হচ্ছে প্রকল্পে। এতে নির্মানাধীন প্রকল্পের গুনগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিদেশ থেকে যে মালামাল আনা হয়েছে তার প্রি ইন্সপেকশন বিদেশে হয়েছে। যারা মালামাল সরবরাহ করেছে তাদের অভিজ্ঞতার কাগজপত্র কমিটিতে দাখিল নেই এবং মালামাল-যন্ত্রাংশ দেশে পোষ্ট ইন্সপেকশন হয়নি। কন্সালটেন্ট ফার্মের কাউকে এপর্যন্ত প্রকল্প এলাকায় আসতে দেখা যায়নি। টেন্ডার-সিডিউল ও কমিটির অনুমোদন-বৈঠক ছাড়াই এ প্রকল্পে অনেক কাজ চলমান বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এসব ব্যাপারে ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক এফএম আব্দুল বারী জানান, প্রকল্পে দায়িত্ব নেয়ার পর থেকেই সকল কাজের তদারকি হচ্ছে অনলাইন মাধ্যমে। কনসালটেন্ট ফার্মকে চিঠি দেয়া হয়েছে এ মাসেই তারা প্রকল্প পরিদর্শন করবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে