admin

প্রকাশিত: 9:18 PM, March 27, 2021

স্বাধীনতা দিবসে দলীয় কর্মসূচী শেষে ফেরার পথে এলডিপি নেতার উপর আওয়ামী লীগের হামলা

স্বাধীনতা দিবসে দলীয় কর্মসূচী শেষে ফেরার পথে এলডিপি নেতার উপর আওয়ামী লীগের হামলা

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে এলডিপি নেতার উপর আওয়ামী লীগের একটিদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। হামলায় এলডিপি নেতা মোহাম্মদ ফারুক আহমদ রক্তাক্ত আহত হয়েছেন। এলডিপি নেতা মোহাম্মদ ফারুক আহমদ পৌরসভার কসবা গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র। ২৬ মার্চ শুক্রবার বিকাল ৩টার দিকে বিয়ানীবাজার পৌরসভার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এই ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পৌরশহরের আলফা পলি ক্লিনিকে প্রেরণ করেছেন।
জানা যায়, মোহাম্মদ ফারুক আহমদ বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিয়ানীবাজার উপজেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দীর্ঘদিন থেকে সক্রিয় ভূমিকা পালন করছেন। এতে করে স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মীর সাথে তার রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়। রাজনৈতিক পূর্ব বিরোধের জেরধরে ইতপূর্বে তার উপর আরো হামলার ঘটনা ঘটেছে। ঘটনার দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এলডিপির দলীয় কর্মসূচী শেষে মোটরবাইক যোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন মোহাম্মদ ফারুক আহমদ। বিকাল ৩টার দিকে স্থানীয় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে আসার পর পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগের ৬/৭ জনের একটিদল তার পথরোধ করে। স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার কাজল, এবাদ ও মইজ উদ্দিনের নেতৃত্বে কয়েকজনের ঐ দলটি লাঠি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদড়ক মারধর করে, এতে তার হাত ও মাথায় রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। প্রাণ বাঁচাতে সে চিৎকার করে এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার পৌরশহরের আলফা পলি ক্লিনিকে প্রেরণ করে। বর্তমানে সে ঐ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন