admin

প্রকাশিত: 4:56 PM, November 25, 2025

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এম এ মালিকের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এম এ মালিকের দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দক্ষিণ সুরমায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে তেতলী ইউনিয়নের শাহ আনোয়ার মাদরাসাতুল মদীনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সিলেট- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী, সামাজিক নেতৃবৃন্দ ও মাদরাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য খতমে কুরআন অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে উপস্থিত লোকজনের উদ্যোশ্যে এম এ মালিক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে তিনি নানা জটিল রোগে আক্রান্ত। নানা প্রতিকূলতা ও চিকিৎসাগত প্রতিবন্ধকতার মধ্যেও তিনি অসীম ধৈর্যের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। আজ আমাদের মা খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ তায়ালা শিফা দানকারী। তিনি চাইলে সবচেয়ে কঠিন রোগও সহজে দূর করে দিতে পারেন। তিনি সকলকে আন্তরিকতার সঙ্গে উনার সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার আহবান জানান।
এম এ মালিক বলেন, দেশের গণতন্ত্রপ্রিয় মানুষদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক খালেদা জিয়ার নেতৃত্ব যেন আবারও দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, বাংলাদেশ যেন সত্যিকার অর্থে ন্যায়, অধিকার ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে সেই দোয়াও সবাইকে করতে বলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সহ সাংগঠনিক সম্পাদক শেখ জাকির হোসেন, যুবদল নেতা শিপলু ইসলাম প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে