admin
প্রকাশিত: 2:29 PM, February 25, 2026
ছাতক প্রতিনিধি:
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিদেশে অবস্থান করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কয়েকজনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ছাতক উপজেলা শাখা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছাতক উপজেলায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল বাকি মোহিত।
বক্তারা অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে একটি মহল পরিকল্পিতভাবে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান ও সাকিব মাহমুদ, ছাত্রদল নেতা তায়েফ আহমেদ, সেলিম মিয়া, তানভীর হোসাইন, ছদরুল আমীন, মারুফ শাহরিয়ার, জাকির খানসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১
6 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
2 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)