editor
প্রকাশিত: 6:45 PM, March 6, 2021
‘আর্তমানবতার জন্য সমাজসেবা’ এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (মিডো) এর কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভা হয়েছে। মিডো-এর আয়োজনে শনিবার (৬ মার্চ) দুপুরে কমলগঞ্জের আদমপুর হোমেরজান গ্রামের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও মণিপুরী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি কোংখাম নীলমনি সিংহ-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ।
সভায় মিডো-এর সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবা নির্মল সিংহ ও হিজম সুশীল সিংহের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, মিডোর সহসভাপতি ও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক লাংগোনজম জয়ন্ত সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি মাইবম বীরেন্দ্র সিংহ।
বক্তারা মণিপুরী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর্তমানবতায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সে সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠির সামাজিক মান উন্নয়নে মিডো কর্তৃপক্ষকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
সভায় আরও বক্তব্য দেন, মণিপুরী ভাষা ও গবেষণা সংস্থার সাধারণ সম্পাদক শ্যামল সিংহ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব য়োমনাম পিবা (শম্ভু রতন সিংহ), ভানুবিল মাঝেরগাঁও কমিউনিটি বেইজড ট্যুরিজমের সভাপতি নিরঞ্জন সিংহ, রূপালী ব্যাংক ট্যাংরা বাজার শাখার ব্যবস্থাপক হিজম প্রমোদ সিংহ, বিশিষ্ট সমাজ সেবক আওয়াংতাবম সমরেন্দ্র সিংহ, আধকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মণিপুরী সমাজ কল্যাণ সংস্থা কমলগঞ্জ শাখার সভাপতি অরুণ কুমার সিংহ, বিশিষ্ট সমাজ সেবক প্রহ্লাদ সিংহ।
সভায় স্বাগত বক্তব্য দেন, মিডোর সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবা নির্মল সিংহ। এছাড়াও সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত ও মতামত প্রদান করেন অতিথিরা।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে