editor
প্রকাশিত: 7:22 PM, March 7, 2021
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) সিলেট শাখার ২০২১-২০২৩ সনের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা গত ৬ মার্চ শনিবার রাতে নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী মো. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিউবো এর প্রধান প্রকৌশলী সুনীল কান্তি দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির, ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান নয়ন, সিলেট শাখার সভাপতি মো. নজরুল হোসেন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শেখ সাফায়েতুর রহমান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সিলেট শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ডিপ্রকৌস সিলেট শাখার ২০২১-২০২৩ সনের কার্যনির্বাহী কমিটির পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহিম। শপথ বাক্য পাঠ করান আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান। সাংগঠনিক বক্তব্য রাখেন সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. জুবের খান, জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট জেলা শাখার সভাপতি মো. সুরমান আলী, সড়ক ও জনপদ ডিপ্রকৌস সাধারণ সম্পাদক মো. খালেদুর রহমান, সিলেট সিটি কর্পোরেশন ডিপ্রকৌস এর সভাপতি মো. রুহুর আলম সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ডিপ্রকৌস এর অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. শাহজালাল। পবিত্র গীতা পাঠ করেন বকুল চন্দ্র চক্রবর্তী। বিজ্ঞপ্তি
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও