editor
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক
দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেলা আওয়ামীলীগের সদস্য সরওয়ার হোসেন বলেছেন, আজকে আমাদের বাঙালীদের জন্য একটি ঐতিহাসিক দিন। “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ট ভাষণ। এই ভাষণ আজও স্বাধীনতাকামী মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে আছে।”
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট ট্যুরিস্ট পুলিশের আলোচনা সভা ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
সরওয়ার হোসেন বলেন, “৭ মার্চের বক্তব্যের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমাদের বারবার অনুপ্রেরণা জাগিয়ে তোলে। এটি আমাদের অনুপ্রেরণার উৎস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের বক্তব্যের আবেদন অপরিসীম। এ বক্তব্য বিশ্বব্যাপী স্বাধীনতা অনুরাগী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” এ ভাষণেই উজ্জীবিত হয়ে বাংলার মুক্তিকামী জনতা স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়ে বিজয় চিনিয়ে এনেছিল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তারই পথে হেটে এদেশের মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছেন। তারই প্রচেষ্টায় বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনের জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি লাভ করেছে।
রোববার বিকেলে সিলেট ট্যুরিস্ট পুলিশের শেখঘাট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার ( ট্যুরিস্ট পুলিশ) মোঃ আলতাফ হোসেন (পিপিএম)’র সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের এডিশনাল এস পি মোঃ হাসান ইকবাল চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আখতার হোসেন, ট্যুরিস্ট ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন, ইসমত হানিফা চৌধুরী, দৈনিক শুভ প্রতিদিন’র ব্যাবস্থাপনা সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না, এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এ এস আই সিহাব উদ্দিন চৌধুরী।
8 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
7 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
5 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 1 বৃহস্পতিবার
7 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
4 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
3 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
1 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়