editor
প্রকাশিত: 6:31 PM, March 9, 2021
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, নারী-পুরুষের সমতা বিধান, নারী নির্যাতন, নারীর প্রতি সংহিসতা ও বৈষম্য দূরীকরণক্রমে নারী অধিকার প্রতিষ্ঠা ছাড়া বৈশ্বিক সুষম ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই মমতাময়ী মা, বোন, স্ত্রী, কন্যা হিসেবে নারীর মর্যাদা সমুন্নত করা সকলের নৈতিক দায়িত্ব।
গত ৮ মার্চ সোমবার বিকালে সিলেট জেলা জজ আদালতের ৫নং বারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক নারীনেত্রী এডভোকেট জোহুরা জেসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিগ্যাল এইড সেলের বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ হেলাল।
সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ সেবা সম্পাদক এডভোকেট আজিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সংস্থার জেলা সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, এপিপি এডভোকেট মামুনুর রশিদ, জেলা সদস্য এডভোকেট আলী হায়দার, সংস্থার শাহপরান থানা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সাগর, তামিম তাহমিদ প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে