editor

প্রকাশিত: 8:33 PM, March 10, 2021

মৌলভীবাজারে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে পবিত্র মে’রাজুন্নবী (সা.) পালিত

মৌলভীবাজারে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে পবিত্র মে’রাজুন্নবী (সা.) পালিত
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে পবিত্র মেরাজুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আলোচনা, মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) বিকাল ৩টায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি হাফিয আলাউর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, জনাব ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা তালামীযের আহবায়ক এম এ জলীল। প্রধান বক্তার বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সহ সভাপতি, সাবেক কেন্দ্রীয় তালামীযের সাংগঠনিক সম্পাদক  আমেরিকা প্রবাসী হাফিয কাওছার আহমদ।
তিনি তার বক্তব্যে বলেন, মে’রাজুন্নবী (সা.) এর মাধ্যমে আল্লাহ ও বান্দার সম্পর্ক দৃঢ় হয়েছে। রাসূল (সা.) এর মে’রাজ গমণের মাধ্যমে উম্মতে মুহাম্মদির জন্য আল্লাহ পাক রাব্বুল আলামীন যে নেয়ামত প্রদান করেছেন তার মধ্যে অন্যতম হল নামায। এই দিনেই আমাদের উপর ইসলামের ২য় স্তম্ভ নামায ফরয হয়েছিল। এ নামায কে আকড়ে ধরে উম্মতে মুহাম্মদি মহান রবের সান্নিধ্য লাভ করা সম্ভব হবে।
তিনি আরোও বলেন, আমরা যেন নামায কে অবহেলায় না রাখি, কেননা এ নামাযের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুমিন তার মাবুদের সান্নিধ্য লাভ করতে পারবে।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর ও শহর তালামীযের সভাপতি লন্ডন প্রবাসী হাফিয দেলওয়ার হাসান সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সভাপতি মোস্তফা আহমদ, জাকির আহমদ জবলু, প্রচার ও যোগাযোগ সম্পাদক হাফিয ফরহাদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক শেখ কাদের আল হাসান, সহ সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক যুবায়ের আহমদ রাজু, সহ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক প্রধান মোঃ মামুনুর রশীদ, তথ্য ও গবেষণা সম্পাদক অন্তর হাসান ফজলু, সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল বারী, পাঠাগার সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ক্বারি সাইফুল ইসলাম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাশেদ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মকবুল হুসাইন মুকুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালী কাফেলা ৩৬০ এর সদস্য সৈয়দ সাহেদুল ইসলাম, নাছির খান, আব্দুর রহীম, আব্দুল কুদ্দুস প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে