editor
প্রকাশিত: 8:52 PM, March 10, 2021
বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট এর নবাগত চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার এর সাথে সৌজন্য সাক্ষাত ও স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেএসসি. এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সম্মানী বর্তমান বাজার মূল্যের সাথে সামাঞ্জস্য রেখে বৃদ্ধি ও যথাসময়ে পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সম্মানী প্রদানের দাবী জানিয়ে স্মারক লিপি প্রদান করেন। বোর্ড চেয়ারম্যান নেতৃবৃন্দকে আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন এবং এব্যাপারে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কামরুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম.এ মতিন, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম এ বাসিত, কলেজ শিক্ষক পরিষদ সিলেট এর সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন