editor
প্রকাশিত: 12:33 AM, March 12, 2021
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাপনগ্রামস্থ আহবায়ক কমিটির সদস্য কাওছার আহমদের বাড়িতে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি।অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন করে সিনিয়র নেতৃবৃন্দরা। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আহবাবুল হোসেন আহবাবের পরিচালনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদির লুনাসহ জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দদের প্রতি অভিনন্দন,শুভেচ্ছা ও কৃতজ্ঞা প্রকাশ করে সভায় যুবদল নেতৃবৃন্দরা বলেন,দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে উপজেলায় যুবদলের নেতৃত্বের পরিবর্তন না হওয়ায় দলীয় কার্যক্রম ও কর্মসূচি বাস্থবায়নে যে স্থবিরতা সৃষ্টি হয়েছিল,সেই স্থবিরতা দূর করে গতিশীল নেতৃত্ব তৈরীর মাধ্যমে ইলিয়াস আলী সন্ধান আন্দোলনকে আরও বেগবান করাই ওসমানীনগর উপজেলা যুবদলের মূল লক্ষ্য।সেই লক্ষ্য বাস্থবায়নের জন্য শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ও দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুম নামক কারাগার থেকে সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর মুক্ত করতে হবে। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক গণ-আন্দোলনের পাশাপাশি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান কে সাজানো মামলায় দেয়া সাজার রায় অবিলম্বে বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম,নুরুল ইসলাম রেজন, সাইফুল ইসলাম,ছালিকুর রহমান ছালিক, আবু শিপু চৌধুরী, ইসলাম উদ্দিন, হাবিবুর রহমান, সাজ্জাদুর রহমান সাজ্জাদ,আনহার মিয়া, আকিক চৌধুরী, জাকির হোসেন বদরুল। উপস্থিত ছিলেন, নবগিত উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য,শামিম আহমদ, আমিনুর রহমান আমিন, ঝুনু মিয়া, শরিফ আহমদ চৌধুরী, শিপু মিয়া, আনা মিয়া, আব্দুল আলিম, কবির হোসেন খাঁন, আব্দুস সামাদ মাহবুব, শাহ আক্তার মিয়া, সৈয়দ ফয়সল আলী, সুমন মিয়া,আজিজুর হাকিম, আক্কাছ আলী, তছির আলী, মুকিত মিয়া, নজরুল ইসলাম,অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন আহবায়ক কমিটির সদস্য কবির মিয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন,সিনিয়র সদস্য আবুল কালাম। উক্ত মতবিনিময় সভায় উপজেলার ৮টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে যুবদলকে আরও গতিশিল ও শক্তিশালি করার মাধ্যমে জাতীয়তাবাদি শক্তি অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ঐক্যমতপোষন করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন