editor

প্রকাশিত: 5:56 PM, December 17, 2021

কাঙ্খিত লক্ষে পৌঁছাতে হলে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মেয়র আরিফ

কাঙ্খিত লক্ষে পৌঁছাতে হলে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মেয়র আরিফ

কাঙ্খিত লক্ষে পৌঁছাতে হলে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মেয়র আরিফ

2

সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, কাঙ্খিত লক্ষে বাংলাদেশ কে নিয়ে যেতে হলে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ হবে। তিনি বিভিন্ন পেশাজীবীদের সংগঠনের প্রসঙ্গ টেনে বলেন, এসব বিভাজন আমাদের জন্য মঙ্গলজনক নয়। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে তবে আমরা সবাই সিলেটের উন্নয়নের প্রশ্নে এক ও অভিন্ন। ব্যবসায়ীদের উদ্যোক্তা তৈরির আহবান জানিয়ে মেয়র বলেন, এই অঞ্চলে বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস পার্টস উৎপাদন করে বিশ্ববাজারে নিয়ে সম্ভব। এ জন্য সিলেটের ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসতে হবে, ব্যবসায়ীদের যে কোন প্রয়োজনে সিলেট সিটি কপোরেশন পাশে থাকবে বলে তিনি জানান। তিনি সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

2

সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ খাঁন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ কবির আহমদ ও দপ্তর সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি বলেন, সিলেটে ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের ভ্রাতৃপ্রতিম, বন্ধুত্বসূলভ সম্পর্ক দেখে আমি অভিভূত। সিলেটের কোম্পনীগঞ্জে বঙ্গবন্ধু হাইটেক পার্কে দেশি-বিদেশি বিনিয়োগ করা হচ্ছে, চাইলে সিলেটের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন, শিল্প কারখানা গড়ে তুলতে পারেন। আমি সরকারি দলের একজন কর্মী হিসেবে আপনাদের সহযোগিতার জন্য পাশে থাকবো। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

6

১৭ই ডিসেম্বর শুক্রবার সকাল দশটার সময় সিলেট নগরীর আগ্রা সেন্টারে বেলুন উড়িয়ে সাধারণ সভার উদ্বোধন করেন সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আগত অতিথি ও নেতৃবৃন্দ।

8

ধর্ম সম্পাদক মাওলানা কামাল উদ্দিনের পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া,সাবেক সভাপতি নাছির উদ্দীন, আব্দুস সালাম, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাবেক সিনিয়র সহসভাপতি আশিকুর রহমান রহমান, বর্তমান সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এ বিএম জাকির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন। এ সময় সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে আগত নেতৃবৃন্দ সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

4

অনুষ্ঠানে এসোসিয়েশনের সদস্যদের সন্তান ১০ জন ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মাননা, গরীব ১জন কে ঘর নির্মানের অনুদান, ৫০ জন ব্যবসায়ীদের কে র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার, বিভিন্ন কোম্পানিদের কে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ও অনুষ্টানে আগত সকল ব্যবসায়ী সদস্যদের হাতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। দুপরের খাদ্য গ্রহনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

5 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

1 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

2 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

2 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

8 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

1 স্টাফ রিপোর্টার: 3 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

2 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

8 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
2