editor

প্রকাশিত: 12:10 AM, March 26, 2022

গ্রাহকের ৩০ কোটি টাকা বীমা কর্মকর্তাদের পেটে

গ্রাহকের ৩০ কোটি টাকা বীমা কর্মকর্তাদের পেটে

গ্রাহকের ৩০ কোটি টাকা বীমা কর্মকর্তাদের পেটে

নিজস্ব প্রতিবেদক
অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে জীবন বীমা করপোরেশনের সিলেট আঞ্চলিক অফিস। গ্রাহকদের পলিসির টাকা আত্মসাৎই যেন কর্মকর্তা-কর্মচারীদের নিত্যদিনের কাজে পরিণত হয়েছে। গত দুই দশক ধরে একের পর এক ঘটছে গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনা। কখনো কর্মকর্তা-কর্মচারীরা মিলে মেরে দিচ্ছেন গ্রাহকের কিস্তির টাকা। কখনো আবার বিমার মেয়াদপূর্তিতে ভুয়া গ্রাহক সাজিয়ে পুরো টাকাই আত্মসাৎ করে দিচ্ছেন তারা।

এখন পর্যন্ত জীবন বীমা করপোরেশন সিলেট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রায় সাড়ে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় দুর্নীতি দমন কমিশন-দুদক ও ভুক্তভোগী গ্রাহকরা মিলে ২৯টি মামলা দায়ের করেছেন। সর্বশেষ গত ২২ মার্চ জীবন বীমা করপোরেশনের সিলেট আঞ্চলিক ব্যবস্থাপক গিয়াস উদ্দিনসহ ছয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করে দুদক।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি জীবন বীমা করপোরেশন সিলেট আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, কর্মকর্তা আবদুল লতিফ চৌধুরী, নুরুল ইসলাম, উচ্চমান সহকারী ওয়াহিদুর রহমান মজুমদার, একই অফিসের দেলোয়ার হোসেন, জাবেদুল ইসলাম, আমিরুল ইসলাম ও ফিরোজ আলম মিলে ৮০২টি বীমা পলিসির ১ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ১২ টাকা আত্মসাৎ করেন। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের দল অনুসন্ধানে নামে।

দীর্ঘ অনুসন্ধান শেষে টাকা আত্মসাতের সত্যতা পেয়ে গত ২২ মার্চ সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার গিয়াস উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এর আগে জীবন বীমা করপোরেশন সিলেট আঞ্চলিক অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারী মিলে ভুয়া বীমা গ্রহীতা সাজিয়ে ও কাগজপত্র তৈরি করে বিভিন্ন গ্রাহকের আমানতের ১৪ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকা আত্মসাৎ করেছিলেন। এ ঘটনায় ২০১৪ সালে ৩৩ কর্মকর্তার বিরুদ্ধে ২৬টি মামলা দায়ের করে দুদক।

গত ২২ মার্চ দুদকের দায়েরকৃত মামলার প্রায় সব আসামি ২০১৪ সালে দায়েরকৃত মামলারও আসামি ছিলেন। তদন্ত শেষে ২০১৭ সালে ওই ২৬ মামলার অভিযোগপত্র দেওয়া হয় আদালতে। বর্তমানে আদালতে মামলাগুলো বিচারাধীন।

এদিকে, ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বীমা কর্মকর্তা আবদুল লতিফ চৌধুরীসহ কোম্পানির ১১ কর্মকর্তা-কর্মচারী মিলে ৫ হাজার ৮৫৮টি প্রিমিয়াম জালিয়াতি করে ১৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০২ টাকা আত্মসাৎ করার অভিযাগ ওঠে। ওই ঘটনায়ও মামলা হয়।

এ ছাড়াও সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার গিয়াস উদ্দিনের নেতৃত্বে সাবেক নিম্নমান সহকারী দেলোয়ার হোসেন, উচ্চমান সহকারী ওয়াহিদুর রহমান মজুমদার ও জুনিয়র অফিসার ফিরোজ আলম মিলে গ্রাহকের ১ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৬০৫ টাকা আত্মসাৎ করেন।

২০১৬ সালের শুরুতে আত্মসাতের এ ঘটনাটি ধরা পড়ে। এ ঘটনায় জীবন বীমার আঞ্চলিক অফিসের ম্যানেজার আসাদুজ্জামান বাদী হয়ে ২০১৬ সালের ১১ জুলাই কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি নগরীর বাগবাড়ী থেকে গিয়াস উদ্দিনসহ চারজন দুদকের হাতে গ্রেফতার হন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন