admin

প্রকাশিত: 9:58 PM, October 6, 2024

এবার দুর্গাপূজা হবে আরও বেশী উৎসবমুখর: ফয়সল চৌধুরী

এবার দুর্গাপূজা হবে আরও বেশী উৎসবমুখর: ফয়সল চৌধুরী

সিলেট-৬ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, এবার শারদীয় দুর্গাপূজা হবে আরও বেশী উৎসবমুখর পরিবেশে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সহযোগীতায় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা তাদের বৃহত্তম এ ধর্মীয় উৎসব পালন করবেন। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন। পাশাপাশি প্রতিটি সচেতন মানুষও এ ব্যাপারে সার্বিক সহযোগীতা করবেন।
তিনি বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমরা সবাই নিজের ধর্মের প্রতি অনুগত, পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের প্রতিও আমাদের শ্রদ্ধার কোনো ঘাটতি নেই। তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
ফয়সল চৌধুরী আজ রোববার (৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেরার বিভিন্ন পূজামণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে সবার উদ্দেশ্যে এসব কথা বলেন।
দুপুরের দিকে তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিনের সর্বজনীন শ্মশানঘাট ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সেন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল দেব টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন  গৌরা দেব, বিশু দেব, বিমলেন্দু ভট্রাচার্য্য, মানিক সূত্রধর, মিলন চন্দ, পল্লব ভট্রাচার্য্য, মনোজ কুমার দেব সম্ভু, বাবলু দেব, সুকমর দেব, অমৃত সূত্রধর প্রমুখ। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি কফিল উদ্দিন, গোলাম কিবরিয়া, সহকারী যুব অফিসার আলমগীর ভূঁইয়া, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জাকির খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন, সহ-কোষাধ্যক্ষ জিয়া আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, উপজেলা যুবদলের সদস্য সালাউদ্দিন, মহসিন ইসলাম, নাসির আহমেদ ও যুবদল নেতা সারোয়ার হোসেন।  পরে তিনি পনাইরচক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও  ছাত্র-ছাত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
বিকেলে ফয়সল চৌধুরী শরিফগঞ্জ ইউনিয়নের কাদিপুর উত্তরপাড়া পূজামণ্ডপ পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মতি লাল দাস। ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুবোধ মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল চৌধুরী বলেন, সার্বজনীন দুর্গোৎসব এবার হবে সত্যিকারের উৎসবমুখর। এ ব্যাপারে আমরা সবাই সার্বিক সহযোগীতায় প্রস্তুত।
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিলেট জেলা যুবদলের সহ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান আহমদ, উপজেলা যুব বিষয়ক সম্পাদক এম এ আশিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাহাত চাকলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমদ মুন্না, ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ মারজান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাস্টার বিপ্লব দাস।
আরও উপস্থিত ছিলেন, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরাব আলী, সাবেক সাধারণ সম্পাদক বাবুল আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা শওকত আলী, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ মারজান, ৯নং ওয়ার্ড সাবেক মেম্বার সিরাজ উদ্দিন, আওয়াল ডাক্তার, শাহাবউদ্দিন মৌওলা, পংকি মরি, ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল কাইয়ুম, জালাল উদ্দীন, নুরুল আমিন, তেরাব আলী, জয়নাল আবেদীন, রিজু মিয়া, জাসাসের সাধারণ সম্পাদক জাবের আহমদ, যুবদল নেতা আবেদ আহমদ, নওয়ুল ইসলাম, আপলাক মিয়া, রিংকু মিয়া, মোস্তাফা মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী বেলাল, সফুল ইসলাম, জিয়াউর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উসমান মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুনু মেম্বার, শ্রমিক দলের সভাপতি সেলিম উদ্দিন, ছাত্রনেতা মাহবুব, শাহি, শওকত আলী,মান্নাসহ আরও অনেকে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়