editor
প্রকাশিত: 12:32 PM, July 5, 2023
বিনোদন ডেস্ক
এমনিতেই ভারতের গোয়া বলিউড তারকাদের অন্যতম পছন্দের জায়গা। অবসর যাপন থেকে বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর জন্য গোয়ার বিকল্প নেই। তাই তো বলিউডের বড় তারকা থেকে শিল্পপতি, সকলেই গোয়ায় একটা নিজস্ব বাড়ি কিংবা ভিলা অথবা বিলাসবহুল রিসোর্ট কিনে রাখেন।
মালাইকা আরোরা থেকে অক্ষয় কুমার—প্রায় সকলেরই গোয়ায় নিজস্ব সম্পত্তি রয়েছে।
এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন সারা আলী খানও।
জানা গেছে, গোয়ায় মা অমৃতা সিংয়ের সঙ্গে বাড়ি খুঁজছেন অভিনেত্রী। বেশ কিছু ভালো প্রস্তাবও পেয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু বড় ভিলাও দেখে ফেলেছেন।
বরাবরই প্রকৃতির মাঝে শান্তিতে থাকতে পছন্দ করেন তিনি। সে কারণে গোয়ায় নতুন এই বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন সারা। তবে বর্তমানে অভিনেত্রী তার জুহুর বাড়িতে মা ও ভাইকে সঙ্গে নিয়ে থাকেন।
এ ছাড়াও দিল্লিতে একটি বাড়ি রয়েছে তার, যদিও সেটি অমৃতা সিংয়ের বাপের বাড়ির পক্ষ থেকে পাওয়া।
নবাব পরিবারের মেয়ে হওয়ায় হরিয়ানার পতৌদি প্যালেসেও যাতায়াত রয়েছে তার। তবে সেই বাড়িতে সাইফ আলী খানের প্রথম পক্ষের সন্তান সারা ও ইব্রাহিম আলী খানের কোনো অংশীদারি আদৌ আছে কি না, সে প্রসঙ্গে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি সারা।
সম্প্রতি ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা গেছে সারাকে। বহুদিন পর তার কোনো ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখল।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়