editor

প্রকাশিত: 8:34 PM, May 23, 2024

প্রধানমন্ত্রীর নেতৃত্বে টেকসই ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : জুলিয়া যেসমিন মিলি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে টেকসই ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : জুলিয়া যেসমিন মিলি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সিলেটের পরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল সরকার, কানেক্টিভিটি ও অবকাঠামো, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আইসিটি ইন্ডাস্ট্রি সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছেন। তারই ধারাবাহিকতায় সরকার ২০৪১ সালের উদ্ভাবনী ও জ্ঞান ভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে কাজ করছে। সিলেটে আজ ২৩ মে বৃহস্পতিবার আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপতথ্য মোকাবিলার চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক) সুমন মেহেদীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যুগ্ম জেলা ও দায়রা জজ আল আসাদ মো. মাহমুদুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা, সিলেট বেতারের উপ-আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশ চরম দারিদ্র্যের বিলুপ্তিসহ উচ্চ-আয়ের উন্নত দেশে রূপান্তরিত হবে উল্লেখ করে জুলিয়া যেসমিন মিলি বলেন, স্বচ্ছতা এবং সত্যতা যাচাইয়ের অনুশীলনের অভাবের কারণে বিভ্রান্তিকর ও ভুয়া খবরের দৌরাত্ম্য মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা শুধু ঝুঁকিপূর্ণ নয় বরং ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি নির্মাণে ভয়াবহ হুমকির কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা এবং জনসাধারণের কাছে এর অব্যাহত গ্রহণযোগ্যতা অপতথ্য ও ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইকে আরো জটিল করে তুলেছে।

সভাপতির বক্তব্যে উপপ্রধান তথ্য অফিসার সুমন মেহেদী বলেন, আগামী দিনে অপতথ্য যুদ্ধ, চরম আবহাওয়া বা মূল্যস্ফীতির চেয়েও বেশি বিপজ্জনক হবে। এজন্য অপতথ্য ও বিকৃত বা ত্রুটিপূর্ণ তথ্য প্রতিরোধে আর্থিক সংগতি ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, প্রযুক্তি পরিবর্তনশীল হওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলার মত দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তবেই আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপতথ্য মোকাবিলার চ্যালেঞ্জ গ্রহণে স্বাবলম্বী হয়ে উঠব।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে