editor
প্রকাশিত: 4:10 PM, January 21, 2022

র্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা: সুনামগঞ্জে পররাষ্ট্রমন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘র্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা। কীভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, কীভাবে তদন্ত করতে হবে—এসব প্রশিক্ষণ তাদেরকে যুক্তরাষ্ট্র শিখিয়েছে।’
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদিপুর গ্রামে চারটি বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, ‘র্যাব কাজে-কর্মে অত্যন্ত দক্ষ। তারা দুর্নীতিগ্রস্ত নয়। এ জন্যই র্যাব জনগণের আস্থা অর্জন করেছে। তাদের কারণেই দেশে সন্ত্রাসী কমে গেছে। হলি আর্টিজানের পর আর কোনও সন্ত্রাসী তৎপর হয়নি। এটা সম্ভব হয়েছে র্যাবের কারণে। স্বয়ং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সেটা শিকার করেছে। কিছু লোক যারা আইনশৃঙ্খলা পছন্দ করে না, যারা সন্ত্রাস পছন্দ করে, কিংবা অন্য ধরনের ড্রাগ পছন্দ করে, তারাই র্যাবকে পছন্দ করে না। কারণ র্যাব তাদের বিরুদ্ধে কাজ করে। তাই র্যাবের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশে গত ১০ বছরে ৬০০ জন মিসিং (গুম) হয়েছে। আর যুক্তরাষ্ট্রে প্রতিবছর এক লাখ মানুষ মিসিং হয়। এর দায় কে নেবে? আর আমাদের দেশে যারা মিসিং হয়, তার পরে ফিরে আসে। তথ্য যাচাই-বাছাই না করে বড় বড় বিদেশি লোক না জেনে যারা অভিযোগ করেছেন, আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশে আসেন, দেখেন, কথা বলেন। সত্য ঘটনা উদঘাটন করেন, পরে ব্যবস্থা নেন। র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুঃখজনক। যুক্তরাষ্ট্র একতরফা তথ্য পেয়েছে। বিষয়টি তাদেরকে জানাবো।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুটি ক্ষেত্রে র্যাব অন্যায় করেছিলো, সেগুলোর জুডিশিয়াল প্রক্রিয়ায় বিচার হয়েছে। জড়িতদের শাস্তিও হয়েছে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক