editor
প্রকাশিত: 11:36 PM, February 10, 2022

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : ভিসাপ্রথা বাতিলসহ বিভিন্ন দাবি প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকের
নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ পাসপোর্টে যে ভিসাপ্রথা রয়েছে তা বাতিল, ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের সার্ভিস চার্জ কমানো ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন প্রবাসে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও ন্যাপের যুক্তরাজ্য শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে যুক্তরাজ্য প্রবাসীরা জনমত গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙ্গালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দিক্ষীত করে। যুক্তরাজ্য প্রবাসীর অনেকেই যার যার অবস্থান থেকে জনমত গঠনে অক্লান্ত পরিশ্রম করেন। এছাড়াও তহবিল সংগ্রহ করে আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে আমরা কাজ করেছেন। যুক্তরাজ্যে বিভিন্ন দেশের দূতাবাসে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মুক্তিযুদ্ধের প্রবাসে বিশ্ব জনমত গঠনে অবদান রাখা ব্যক্তিবদের নাম তালিকাভুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, প্রবাসে আমাদের অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসে বিশ্ব জনমত গঠনের অবদান রাখা ব্যক্তিদের নাম তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাঁকে অভিনন্দন জানাচ্ছি এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়ায় আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ। তিনি বলেন, মুক্তিযোদ্ধা তালিকা অনেকবার যাচাই-বাছাইয়ের পরও অনেক বীর মুক্তিযোদ্ধার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সঠিকভাবে যাচাই-বাছাই করে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতি আহবান জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। এ বিষয়ে হাইকোর্টে থেকেও মুক্তিযুদ্ধের সংগঠকদের তালিকাভুক্ত করার নির্দেশনা রয়েছে। তা দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
ভিসাপ্রথা বাতিলের দাবি জানিয়ে মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, বেশ কয়েক বছর যাবৎ যুক্তরাজ্যে বসবাসকারী অসংখ্য বাংলাদেশি বৃটিশ পাসপোর্টধারীদের ১০ ও ৫ বছরের মেয়াদে নো ভিসা সীল দেওয়া হয়। এর ফলে প্রবাসী বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে গিয়ে আমাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়। আমরা বাংলাদেশিদের মুখের ছবি, চেহারা, ভাষা ও সংস্কৃতিতে সুষ্পষ্ট বাংলাদেশির পরিচয় ফুটে উঠে। এছাড়া ব্রিটিশ পাসপোর্টে যার যার জাতিগত একটা পরিচয় রয়েছে। ফলে জাতিগত পরিচয় গোপন করার সুযোগ নেই। এ অবস্থায় যুক্তরাজ্য প্রবাসীরা দেশে আসতে চাইলে প্রচলিত ভিসাপ্রথা বাতিল করতে হবে। তা না করা হলে নতুন প্রজন্ম দেশে আসার আগ্রহ হারিয়ে ফেলবে। আমাদের প্রবাসীদের দাবি হলো দেশে আসতে ব্রিটিশ পাসপোর্টে যে ভিসাপ্রথা রয়েছে তা বাতিল করতে হবে।
আগ্নেয়াস্ত্রের সার্ভিস চার্জ কমানোর দাবি জানিয়ে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের জান মাল রক্ষার জন্য ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়ে থাকে। আমরা প্রবাসীরাও নিজের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স করি। বিদেশ যাওয়ার সময় লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি স্থানীয় থানায় জমা রেখে যাই। লাইসেন্স ফি ও নবায়ন ফি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এবং কঠিনতম আইন হওয়ায় দেশে ও প্রবাসে অবস্থানরত নাগরিকরা যারা সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন এবং প্রতিবাদ ও প্রতিরোধ করেন তারা এখন অতিরিক্ত ফি বৃদ্ধির কারণে তারা তাদের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র স্যারেন্ডার করছেন। তাতে তাদের পরিবারের জান-মালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অস্ত্র জমা রাখার জন্য সরকারের একটি সার্ভিস চার্জ রয়েছে। যা বর্তমানে পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। এই সার্ভিস চার্জ কমিয়ে আনার দাবি জানাচ্ছি। দেশে আসলে অবৈধ অস্ত্রধারীদের কারণে প্রবাসীরা আতঙ্কে থাকেন জানিয়ে তিনি অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
8 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
2 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
5 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
1 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।