editor
প্রকাশিত: 9:05 PM, May 14, 2022

সিলেটে বুদ্ধ পূর্ণিমা উদযাপন ২৫৬৬ বুদ্ধবর্ষ উপলক্ষে "শান্তি শোভাযাত্রা"
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২২,২৫৬৬ বুদ্ধবর্ষ উদযাপন উপলক্ষে দুইদিনের অনুষ্ঠান মালার প্রথম দিন ১৪ মে শনিবার বিকাল ৪ ঘটিকায় সিলেট মহানগরীতে এক বর্ণাঢ্য “শান্তি শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়।
শান্তি শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এপিপি এম এ হান্নান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিলেট প্রেসক্লাব আব্দুর রশিদ রেনু, সাধারণ সম্পাদক, সিলেট প্রেসক্লাব, সিলেট বৌদ্ধ বিহারে অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থেরো, সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দ, বৌদ্ধ সাধারণ সহ সিলেট বৌদ্ধ সমিতির সকল নেতৃবৃন্দ।
শনিবার ১৪ মে বিকাল ৪ ঘটিকায় সিলেট মহানগরীর ক্বীন ব্রীজস্থ আমজাদ আলীর ঘড়ির সামনে থেকে শুরু করে কোর্ট পয়েন্ট,সাবেক মেয়র কামরান চত্তর, সিলেট সিটি কর্পোরেশন, জিন্দবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শান্তি শোভাযাত্রা শেষ এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বুদ্ধের অহিংস নীতিই পারে সমাজ, দেশ ও জাতিতে শান্তি সমৃদ্ধি বয়ে আনতে। পরে, বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক লিটন বড়ুয়া, যুগ্ম আহবায়ক অংশু মারমা ও সচিব সেবু বড়ুয়া সবাইকে ধন্যবাদ জানান। এবং ১৫ মে রবিবার দিনব্যাপি অনুষ্ঠানমালায় সিলেট বৌদ্ধ বিহারে যথাসময়ে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন