editor
প্রকাশিত: 7:02 PM, October 8, 2022

বিএনপি-জামায়াত সর্ষের ভেতর ভুত দেখছে : রাশেদ খান মেনন এমপি
ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী মৃত্যুঞ্জয়ী জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত সর্ষের ভেতর ভুত দেখছে। বিগত দিন তারা কোন নির্বাচনই নিরপেক্ষ করতে পারেনি। তিনি চা-শ্রমিকদের মুজরী সহ বিভিন্ন সমস্যা এবং আধিবাসীদের ভূমি রাক্ষার বিষয়টি সংসদে তুলে ধরবেন। তিনি বলেন, রাজনৈতিক কর্মী হতে হলে মানুষের পাশে থাকতে হবে। ত্যাগের বদলে ভোগ আর আদর্শের বদলে সুবিধা পাওয়া বর্তমানে রাজনৈতিক কর্মীদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তিনি করোনাকালীন সময় ও সিলেট ভায়বহ বন্যায় ক্ষতিগ্রস্ত মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করায় সিলেটের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি দলীয় কাজের পাশাপাশি মানব সেবায় সর্বস্তরের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি গতকাল ৮ অক্টোবর শনিবার বিকাল ৩টায় সিলেট নগরীর ধোপাদিগিরপাড়স্থ ইউনাইটেড সেন্টারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ও দলের কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলা কমিটির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দর আলী’র সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দীনবন্ধু পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রিন্সিপাল গোলাম হোসেন আজাদ, জেলা সদস্য অজিত দেবনাথ, আব্দুল্লাহ খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুব মৈত্রী জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি মাসুদ রানা চৌধুরী, নারী মুক্তি সংসদ সিলেট জেলার আহ্বায়ক রিতা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সালেহ আহমদ, বিজয় করিম, রবিউল ইসলাম, যুবনেতা আব্দুশ শহীদ, হেলাল আহমদ, ডা. জাহাঙ্গীর আলম দুলাল, জামাল আহমদ, ওয়ার্কার্স পার্টির নেতা রুহুল আমীন, মিলন উরাং, মুহিত খান, মুহিতোষ চৌধুরী প্রসাধ, বিপ্রদাশ বিশু বিক্রম, সারথী উরাং, নারীনেত্রী আকলিমা আক্তার, লাকি আক্তার, হালিমা আক্তার প্রমুখ।
বৈশ্বিক সংকটের দায়ভার মানুষের ওপর চাপিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, ‘জ্বালানি ক্ষেত্রে গত দুই দশকে যে দুর্নীতি ও লুটপাট হয়েছে, তা এখনো অব্যাহত আছে, সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই এই সংকট এড়ানো যেত।’
জনগণ ধৈর্য ধারণ করেছে বলেই ষড়যন্ত্রকারীরা এখন পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত সংকট নিয়ে কিছু করতে পারছে না বলে দাবি করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। তিনি বলেন, ‘মুষ্টিমেয় দুর্নীতিবাজ, অসৎ ব্যক্তির লোভের ফলে অর্থনীতির যে দশা হতে চলেছে তাতে জনগণের ওই ধৈর্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এরপরও গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি হবে মড়ার ওপর খাঁড়ার ঘা।’
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন