editor
প্রকাশিত: 8:04 PM, October 14, 2022

সিলেটে কুরআন প্রশিক্ষণ বোর্ডের ফুজালা সম্মেলন ও সনদ বিতরণ
দারুল কেরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর বার্ষিক ফুজালা সম্মেলন ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান বোর্ডের সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম।
দারুল কেরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ডের মহাপরিচালক মাওলানা হুমায়ুন কবির বাবর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী, ফরিদাবাদ মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, লিডিং ইউনিভার্সিটির প্রভাষক মাওলানা মামুনুর রশীদ, মাওলানা তোফায়েল আহমদ ওসমানী।
বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলীর পরিচালনায় আলোচনা শেষে ৯৪জন ফাজিলদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোফাস্সির আহমদ, ইসলামী সংগীত পরিবেশন করেন মাশহুদ আহমদ, হেলাল মিয়া ও তারেক আহমদ। বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল