editor
প্রকাশিত: 4:41 PM, December 10, 2021

বেগম রোকেয়া নারী সমাজের পথ প্রদর্শক : হেলেন আহমেদ
জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে এক আলোচনা সভা ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহজালাল উপশহরস্থ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা রুমি, কার্যকরী কমিটির সদস্য রুকসানা পারভীন, মহানগরীর ২২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীম আরা বেগম বেবী।
প্রশিক্ষণার্থী মারফুহা সারবিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহিলা সংস্থার কো-অডিনেটোর আব্দুল লতিফ, প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহকারী এনাম আহমদ প্রমুখ। এছাড়াও সভায় সংস্থার প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, হেলেন আহমেদ বলেন, বাংলাদেশের নারী জাগরণ ও শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার অবদান স্মরণ করে তাঁর জীবনাদর্শ লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। মহীয়সী বেগম রোকেয়ার আদর্শ-চিন্তাকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, নারী ও সমাজ উন্নয়নে রোকেয়ার দৃষ্টিভঙ্গি ও চিন্তা চেতনা নতুন প্রজন্মকে জানাতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধ বিভিন্ন আইন প্রণয়ন করেছেন। যার সুফল এদেশের নারী সমাজ উপভোগ করছেন। নারী নির্যাতনের বিরুদ্ধে স্ব স্ব অবস্থান থেকে নারী সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে