editor

প্রকাশিত: 11:36 AM, July 21, 2023

১৩,৩০০ ডলার খরচ করে কুকুরের বিয়ে দিয়ে ক্ষমা চাইলেন মালিকরা

১৩,৩০০ ডলার খরচ করে কুকুরের বিয়ে দিয়ে ক্ষমা চাইলেন মালিকরা

অনলাইন ডেস্ক
দুই ইন্দোনেশিয়ান নারী তাদের কুকুরদের জন্য একটি জমকালো বিয়ের আয়োজন করে অবশেষে ক্ষমা চেয়েছেন। বিশেষ করে ইন্দোনেশিয়ার মতো মধ্যম আয়ের দেশে, যেখানে সম্পদ বণ্টন নিয়ে বৈষম্য রয়েছে। দুই আলাস্কান মালামুট জাতির কুকুরকে শুক্রবার রাজধানী জাকার্তার একটি মলে বিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে কুকুরের মালিকরা আত্মীয়দের সাথে ঐতিহ্যবাহী জাভানিজ পোশাক পরেছিলেন যার মূল্য ১৩,৩৫০ ডলার। নেকড়ে-সদৃশ কুকুরগুলির বিয়ের ছবি প্রকাশের পর সামাজিক মিডিয়ায় হৈচৈ পড়ে যায়, এতো টাকা নয়ছয় করার জন্য সমালোচনার মুখে পড়েন কুকুরদের মালিকরা। পরিস্থিতি বেগতিক দেখে তারা ক্ষমা চাইতে বাধ্য হন।

লুনা নামক মেয়ে কুকুরটির মালিক ইন্দিরা রত্নাসারি বলেছেন, “আমরা অত্যন্ত দুঃখিত। আমরা জাভানিজ এবং সমস্ত ইন্দোনেশিয়ানদের কাছে ক্ষমা চাইতে চাই যারা ঘটনাটি অস্বস্তিকর বলে মনে করেছেন এবং আহত হয়েছেন। ইন্দোনেশিয়ান এবং জাভানিজ সংস্কৃতিকে অপমান করার কোন উদ্দেশ্য আমাদের ছিল না।”

বিশ্বের চতুর্থ-সর্বোচ্চ জনবহুল দেশে সম্পদের জাহিরপূর্ণ প্রদর্শনকে সমালোচনার চোখে দেখা হয়।জাকার্তায় ন্যূনতম মাসিক মজুরি হল ৩২৭ ডলার এবং বিশ্বব্যাংক গত বছর বলেছে যে ইন্দোনেশিয়ার ২৭০ মিলিয়ন লোকের প্রায় দশমাংশ এখনও দারিদ্র্যসীমার নীচে বাস করে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রত্নাসারি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট অফিসের বেতনভোগী। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো মার্চের ভাষণে সরকারী কর্মকর্তাদের বলেছিলেন যে সামাজিক মিডিয়ায় কোনো ছবি পোস্ট করার আগে তারা যেন সাবধানতা অবলম্বন করেন। পুরুষ কুকুর জোজোর মালিক ভ্যালেন্টাইন কাহান্দ্রা, দাবি করেছেন জাভানিজ সংস্কৃতির প্রচারের জন্য এই বিয়ে দেয়া হয়েছে।

কিন্তু ক্ষুব্ধ ইন্দোনেশিয়ানরা সোশ্যাল মিডিয়ায় এই বিবাহের নিন্দা জানিয়েছে।
একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন, “এটি অর্থের অপচয় এবং ঈশ্বরকে অমান্য করা হয়েছে। কুকুরদের মালিকরা সাধারণ জ্ঞান হারিয়েছেন।” অন্য একজন লিখেছেন: “অপ্রয়োজনীয়ভাবে সম্পদ নষ্ট করার পরিবর্তে অভাবী লোকদের সাহায্য করা উচিত ছিল।”

সূত্র : খালিজ টাইমস

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে