editor
প্রকাশিত: 9:55 PM, October 23, 2021

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: এমপি নাহিদ
বিয়ানীবাজার প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আজ শনিবার তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামীলীগ বড় দল, এখানে সমস্যা থাকবে, নতুন নতুন সমস্যা দেখা দিবে- সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় মোকাবেলা করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীকে প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগের কোন বিকল্প নেই। আওয়ামী লীগের মধ্যে মতের অমিল থাকতে পারে কিন্তু দলের বৃহৎ স্বার্থে নৌকার বিজয়ে সবাইকে একযুগে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা একসাথে থাকলে সকল নির্বাচনে নৌকা জয়লাভ করবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, সদস্য আব্দুল হাসিব মনিয়া, আব্দুল বারী, মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ হোসেন বাবুল, হরুন হেলাল চৌধুরী, নাজিম উদ্দিন, ছালেহ আহমদ বাবুল, আব্দুল খালিক ও আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, আব্দুস শুকুর ও আবুল কাশেম পল্লব, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, হুমায়ুন কবির ও মাসুদ খান সভায় পৌরসভা ও প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন। তৃণমূলের দায়িত্বশীলরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।বর্ধিত সভায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা মহিলা লীগ, উপজেলা জাতীয় শ্রমিক লীগ, উপজেলা কৃষক লীগ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক দলীয় কার্যক্রম তুলে ধরেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন