editor

প্রকাশিত: 11:13 PM, December 14, 2021

মনুষ্যত্ববোধ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

মনুষ্যত্ববোধ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

মনুষ্যত্ববোধ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, জগতে যত মানুষ ইশকে ইলাহী, মুহাব্বাতে রাসূল (সা.) ও আউলিয়ায়ে কিরামের অনুসৃত পথে এসেছেন তারা কখনো বিপথগামী হননি। আউলিয়ায়ে কিরাম এ সকল মানুষের অন্তরে হুব্বে রাসূল ও মনুষ্যত্ববোধ জাগ্রত করেছেন। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এ বিষয়ে ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। তিনি মানুষের অন্তরে হুব্বে রাসূল সৃষ্টি ও মনুষ্যত্বের বীজ বপন করে গেছেন। কারণ মনুষ্যত্ববোধ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। তাঁর ইন্তিকালের পর এ দায়িত্ব আনজাম দিচ্ছে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া।
তিনি হাদীসে রাসূল উদ্বৃত করে তালামীযে ইসলামিয়ার কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, সর্বক্ষেত্রে রিযকে হালাল, উত্তম চরিত্র, সত্যবাদিতা ও আমানতদারিতার গুণ অর্জন করতে হবে।
তিনি ১৪ ডিসেম্বর, মঙ্গলবার, বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট’র শহীদ সুলেমান হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিয়ার হাসান ও সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজুর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ।
শাখা সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি বেলাল আহমদ, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মাওলানা আখতার হোসাইন জাহেদ ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সংগঠনের সিলেট (পশ্চিম) জেলার সভাপতি কবির আহমদ, আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেটের জয়েন্ট সেক্রেটারি মো. খালেদ মিয়া, আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টার ডিভিশনের ওয়েলফেয়ার সেক্রেটারি মাওলানা হেলাল আহমদ খান ও শাহজালাল জামে মসজিদ বার্সেলোনা স্পেনের খতীব মাওলানা ইসমাঈল হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, আতিকুল ইসলাম রেদওয়ান, প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ-প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, অর্থ সম্পাদক ছায়েম ইবনে খায়ের, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আরিফ মাহমুদ জামি, সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ.কে জুনেদ আহমদ, আল আমিন তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গুলজার আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন, আবু তাহের, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি আফজল হোসেন, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা সভাপতি মাহমুদুল হাসান, এমসি কলেজ সভাপতি কাওছার আহমদ, মদন মোহন কলেজ সভাপতি রাকিবুর রহমান, টিটি কলেজ সভাপতি আব্দুল করিম প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।