editor
প্রকাশিত: 1:01 AM, February 23, 2022

কোটি টাকার বই পুড়ে ছাই নীলক্ষেতে
ডেস্ক রিপোর্ট
রাজধানীর নীলক্ষেত মার্কেটে আগুনে পুড়ে ছাই হলো কয়েক কোটি টাকার বই। এতে অনেকেই হারিয়েছেন পুঁজি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে সরেজমিন ঘুরে এই তথ্য জানা গেছে।
রাত ৯টা ৩৫ মিনিটে ব্রিফিংকালে ফায়ার সার্ভিসের ইনসিডেন্ড কমান্ডার লে. কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ থেকে ৩৫টি বইয়ের দোকান।
তিনি বলেন, ‘আগুনের খবর জানার তিন মিনিটের মধ্যে আমাদের প্রথম ইউনিট এখানে চলে এসেছে। ৫০ মিনিটের মধ্যে আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছি। দোকানগুলোতে আগুন সেভাবে ছড়ায়নি। আগুনটা সৃষ্টি হয় দোতলা থেকে। ’
‘২১ ফেব্রুয়ারি ছিল সরকারি ছুটির দিন। মঙ্গলবার নিউমার্কেট এলাকা বন্ধ। আমরা মনে করছি, দোতলায় যারা কাজ করেন, তারা দু’দিন আগে ইলেকট্রিক লাইট অন করে চলে যায়। ফলে আগুনটা ছড়ায়। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের বেশিরভাগই দোতলায় অবস্থিত। একতলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানতে পারবো। ’
দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত কয়েক কোটি টাকার বই পুড়ে ছাই হয়ে গেছে।
আলম বুকসের সত্ত্বাধিকারী বিল্লাল বলেন, ‘আমাদের দুটি দোকানের সবই পুড়ে গেছে। দুই কোটি টাকার বই মজুদ ছিল। এখন আর কিচ্ছু নেই আমাদের। ’
সরকার বই বিতানের মো. নাসির উদ্দীন বলেন, ‘আমাদের এক কোটি টাকার বই মজুদ ছিল। সবই পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব। কি নিয়ে বাঁচবো জানি না। ’
6 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে
8 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। 1 সিলেট মহানগর
5 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী
2 আব্দুর রহমান: দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ, স্বর্ণালংকার,
8 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান
4 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
7 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ