editor

প্রকাশিত: 4:27 PM, September 27, 2022

ছুটে যাওয়া নামাজ কি আদায় করতে হবে?

ছুটে যাওয়া নামাজ কি আদায় করতে হবে?

ছুটে যাওয়া নামাজ কি আদায় করতে হবে?

8

মুফতি তরিকুল ইসলাম
ঈমানের পর একজন মুসলমানের জন্য সবচে বড় আবশ্যক বিষয় হল; সময়মতো নামাজ আদায় করা। এ সম্পর্কে বহু আয়াত ও হাদিস এসেছে। এবং সময়মতো নামাজ না পড়লে অনেক ধমক এসেছে।

8

তাই একজন মুমিনের কর্তব্য সময়মতো নামাজ আদায় করে নেওয়া। কাজা না করা। তা সত্ত্বেও যদি কোনভাবে নামাজ কাজ হয়ে যায় তাহলে তা অতি দ্রুত আদায় করে নিবে।

রোজা, হজ ইসলামের মৌলিক ইবাদত ও ঈমানের স্তম্ভ। সেগুলো ছুটে গেলে কাজা করা আবশ্যক। নামাজও ঈমানের স্তম্ভ এবং রোজা ও হজ থেকেও আরো বড় আমল। তাই নামাজ ছুটে গেলে তার কাজা করা আরো বেশি আবশ্যক।

এটি ইসলামের নির্দেশ। অনেক হাদিসে বিষয়টি বর্ণিত হয়েছে। সকল সাহাবা তাবেয়ীনের ফতওয়া ও নির্দেশনা এটাই। বরং সাহাবা তাবেয়ীন থেকে নিয়ে গোটা উম্মতের সর্বসম্মত বক্তব্যও তাই।

হাদিসে বর্ণিত হয়েছে, আবূ সাঈদ খুদরী রা. বলেন, খন্দকের দিন আমরা নামাজ পড়তে পারিনি। এমনকি মাগরিবের পরও দীর্ঘ সময় পর্যন্ত। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলাল রা.-কে ডেকে পাঠালেন। তিনি ইকামত দিলেন। আল্লাহর রাসুল সুন্দর করে নামাজ পড়ালেন, যেমন সময়মত নামাজ পড়িয়ে থাকেন। এরপর বেলাল রা.-কে আদেশ করলেন (আসরের ইকামত দিতে) বেলাল রা. ইকামত দিলেন। তিনি আসরের নামাজ সুন্দর করে পড়ালেন, যেভাবে তিনি সময়মত পড়িয়ে থাকেন। অতঃপর মাগরিবের ইকামত দিতে আদেশ করলেন। বেলাল রা. ইকামত দিলেন। তিনি একইভাবে মাগরিব পড়ালেন।

(মুসনাদে আহমদ, হাদিস: ১১৪৮৩ (সহিহ) আরো দেখুন; সহিহ মুসলিম, হাদিস: ১৪৬২, সহিহ বুখারী, হাদিস: ৩৮৮৫)

রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কেউ নামাজ না পড়ে ঘুমিয়ে পড়লে বা নামাজ থেকে উদাসীন হলে, যখন নামাজের কথা মনে পড়বে, তখন যেন সে নামাজ পড়ে নেয়। কেননা আল্লাহ তাআলা বলেন, তুমি আমার স্মরণে নামাজ আদায় কর। (সহিহ মুসলিম, হাদিস: ১৬০১)

আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, এক নারী আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ, আমার মা মান্নত করেছেন হজ করার, কিন্তু তিনি হজ করার পূর্বেই মৃত্যুবরণ করেছেন। আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করব? আল্লাহর রাসুল বললেন, হ্যাঁ তুমি তার পক্ষ থেকে হজ আদায় কর। তুমি বল তো, তোমার মায়ের উপর যদি মানুষের পাওনা থাকত, তুমি কি তা পরিশোধ করতে না? তোমরা আল্লাহর পাওনা পরিশোধ কর। কেননা আল্লাহর পাওনা পরিশোধের বেশি উপযুক্ত। (সহিহ বুখারী, হাদিস: ৭৩১৫)

এ হাদিসে হজকে বান্দার পাওনার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ বান্দার পাওনা যেমন পরিশোধ করতে হয় তেমনি হজ না করে থাকলে তা আদায় করতে হবে। কেননা তা আল্লাহর পাওনা।

হজ যেমন বান্দার উপর আল্লাহর পাওনা তেমনি নামাজও বান্দার উপর আল্লাহর পাওনা। তাই নামায কাজা হয়ে গেলে তাও আদায় করতে হবে।

8

শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ. বলেন, অধিক কাজা নামায আদায়ে মনোযোগী হওয়া নফল পড়া থেকে উত্তম। (মাজমুউল ফাতাওয়া ২২/১০৪)

উল্লেখ্য, ছুটে যাওয়া নামায কাজা করার আবশ্যকতার বিষয়ে সাহাবা, তাবেয়ীন, তাবে তাবেয়ীন, চার ইমামসহ সকল ওলামায়ে উম্মত এক্ষেত্রে একমত।

পঞ্চম শতাব্দীর বিশিষ্ট আলেম আল্লামা ইবনে আব্দুল বার রহ. বলেন- ফরজ রোজার মত ফরজ নামাজও সময় অতিবাহিত হওয়ার পরে কাজা করতে হয়। যদিও উম্মতের ইজমা ও ঐকমত্যই দলিল হিসেবে যথেষ্ট, যাদের অনুসরণ করা ও যাদের পথ থেকে বের না হওয়া ঐসব বিচ্ছিন্ন মতের প্রবক্তাদের জন্যও অপরিহার্য ছিল। তারপরও কিছু দলিল উল্লেখ করা হল; রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন…। (আল ইসতিযকার ১/৪৮)

তার কথায় স্পষ্ট যে, কুরআন হাদিসের দলিল ছাড়াও ছুটে যাওয়া নামাজ আদায়ের আবশ্যকতার ক্ষেত্রে পুরো উম্মতের ইজমা রয়েছে। আর এক্ষেত্রে ইজমা ছাড়া অন্য কোন দলিল যদি নাও থাকে তাহলেও ইজমাই যথেষ্ট। আর তিনি এ কাজা করাকে মুমিনদের পথ বলেছেন। যার উপর অবিচল থাকতে কুরআনে আদেশ করা হয়েছে। এবং তা থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে সতর্ক করা হয়েছে।

4

পক্ষান্তরে সাহাবা, তাবেয়ীন, তাবে তাবেয়ীন ও মুজতাহিদ ইমামগণসহ কোন এক ইমাম থেকে এমন ফতওয়া পাওয়া যাবে না যে, তিনি কাজা আদায় না করার ফতওয়া দিয়েছেন। সাথে সাথে তারা এক্ষেত্রে কোন একটি আয়াত বা হাদীসও উল্লেখ করতে পারবে না, যাতে বলা হয়েছে বা যা থেকে বোঝা যায় যে, কাজা লাগবে না।

6

তাহলে এবার চিন্তা করি, যে মতটির পক্ষে অনেক হাদিস আছে এবং সাহাবা, তাবেয়ীনসহ সকল ওলামায়ে কিরাম একমত এবং যে মতটি মুমিনদের মত সেটি সঠিক হবে না যার পক্ষে কোন একটি আয়াত বা হাদিসও নেই এবং কোন সাহাবী কিংবা কোন আহলে ইলমের ফতওয়াও নেই, সেটি সঠিক হবে?

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
8