editor

প্রকাশিত: 10:05 PM, March 21, 2022

জেলা বিএনপির কাউন্সিল হবে এ নিয়ে কোন সন্দেহ নেই : ডা. জাহিদ

জেলা বিএনপির কাউন্সিল হবে এ নিয়ে কোন সন্দেহ নেই : ডা. জাহিদ

জেলা বিএনপির কাউন্সিল হবে এ নিয়ে কোন সন্দেহ নেই : ডা. জাহিদ

সিলেট জেলা বিএনপির জরুরী সভা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বশীল প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সিলেট জেলা বিএনপির কাউন্সিল হবে। এনিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। বিএনপি শুধু দেশেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেনি। দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে সকল স্তরে কাউন্সিল আয়োজনের মাধ্যমে দলের গণতন্ত্রের বিকাশ ঘটাতে কাজ করছে। আওয়ামী সরকার মানুষের ভোটাধিকার হরণের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে। সরকারের সীমাহিন জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি গণতন্ত্রকে লালন ও পালন করছে। কোন অপশক্তি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে পারবেনা। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তৃনমূল বিএনপিকে অগ্রনী ভুমিকা পালনের জন্য সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে।
তিনি সোমবার রাতে সিলেট জেলা বিএনপির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
সভায় কেন্দ্রীয় বিএনপির সম্মতিক্রমে আগামী ৩১ মার্চের মধ্যে যে কোন দিন জেলা বিএনপির সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, আহমেদুর রহমান চৌধুরী, নির্বাচন কমিশন নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল হক চৌধুরী চেয়ারম্যান, নির্বাচন কমিশনার ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী এবং জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার শাহজামাল নুরুল হুদা প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন