editor
প্রকাশিত: 10:43 PM, April 6, 2022

প্রতিবাদে রোববার থেকে সিলেটে পরিবহন কর্মবিরতি ঘোষণা
বিআরটিএ সিলেট অফিসে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (বি-১৪১৮) এর সভাপতি ও সাধারণ সম্পাদককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিআরটিএ অফিসের সামনে তাৎক্ষনিক প্রতিবাদ সভার আয়োজন করে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এই সভা থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিআরটিএ সিলেটের এডি সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ারকে সিলেট থেকে প্রত্যাহারের দাবী জানানো হয়। অন্যথায় রোববার সকাল থেকে সিলেটে পরিবহন কর্মবিরতি পালন করা হবে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিআরটিএ সিলেট অফিস দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। পরিবহন সেক্টরের শ্রমিকদের সেবার পরিবর্তে তারা পকেট কাটার ভুমিকায় অবতীর্ণ হয়েছে। এর প্রতিবাদ করতে গিয়ে বুধবার বিআরটিএ সিলেট অফিসে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে লাঞ্চিত করা হয়েছে। এর পরিনতি ভালো হবেনা। বিগত দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বিআরটিএ সহকারী পরিচালক সানাউল হক সাহেব যেসব দাবী মানার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। তিনি একটি দাবীও রাখেননি। উল্টো আমাদের সাথে বাজে আচরণ করেছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে এডি সানাউল হক ও কর্মচারী দেলোয়ারকে সিলেট অফিস থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় শ্রমিকদের দাবী আদায়ের স্বার্থে আমরা রোববার সকাল থেকে সিলেট জেলায় বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করতে বাধ্য হবো।
তাৎক্ষনিক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য মকবুল হোসেন বাদল, জসিম উদ্দিন প্রমূখ।
তাৎক্ষনিক প্রতিবাদ সভায় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, বিআরটিএ সিলেট অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয়না। চালকদের লাইসেন্স নবায়ন করতে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আইনের ভিতরে থেকে সহযোগিতার জন্য বিআরটিএ নেতৃবৃন্দ কোন অনুরোধ করলে তা উপেক্ষা করা হয়। আবার সেই কাজ টাকা দিলে সময়ের আগেই হয়ে যায়। আজ বুধবার আমরা একটা জরুরী বিষয়ে আমি ও সাধারণ সম্পাদক মিলে বিআরটিএ অফিসে গিয়েছিলাম। সেখানে জেলা প্রশাসকের সাথে অনুষ্ঠিত বৈঠকে ডোপ টেস্ট মেশিন বসানোর আগে নবায়নযোগ্য লাইসেন্স জমা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বিআরটিএ অফিস সেটা গ্রহণ করছেনা। আবার ঘুষ দিয়ে দালালের মাধ্যমে জমা দিলে ঠিকই জমা নেয়া হয়। এই বিষয়ে বিআরটিএ এর এডি সানাউল হকের সাথে আলাপ করতে গেলে আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়। আমরা তাৎক্ষনিকভাবে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। একই সাথে বিআরটিএ অফিসে ঘুষ-দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার আহ্বান জানাচ্ছি। ২৪ ঘন্টার মধ্যে সিলেটের দুর্নীতিবাজ এডি সানাউল হক ও তার সহযোগী দেলোয়ারকে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সিলেটের সকল পরিবহন শ্রমিকদের সাথে নিয়ে রোববার সকাল থেকে সিলেট জেলা পরিবহন কর্মবিরতি পালন করা হবে। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন