editor

প্রকাশিত: 11:11 PM, December 14, 2021

দৃষ্টিভঙ্গি পাল্টানোর মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব : অধ্যক্ষ কালাম আজাদ

দৃষ্টিভঙ্গি পাল্টানোর মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব : অধ্যক্ষ কালাম আজাদ

দৃষ্টিভঙ্গি পাল্টানোর মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব : অধ্যক্ষ কালাম আজাদ

3

ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সাম্প্রতিক সময়ে আমাদের শিক্ষা, সংস্কৃতি ও পাঠাভ্যাসের আকাল চলছে। তাই আত্মসচেতন এবং পরিবেশ সচেতন হওয়া অতীব জরুরি। দৃষ্টিভঙ্গি পাল্টানোর মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব।
প্রবাসী লেখক জহিরুল চৌধুরীর ‘আমার যত ঋণ’, ‘আমার অনেক আশা’ এবং ‘আমার এই জীবন’ শীর্ষক তিনটি বইয়ের মোড়ক উন্মোচনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
লেখক এবং লেখকের বইয়ের প্রশংসা করে অধ্যক্ষ কালাম আজাদ আরো বলেন, জহিরুল চৌধুরীর লেখার মতো এত শক্তিশালী লেখা আমি দীর্ঘদিন পড়িনি। এই বইগুলোতে শিক্ষকদের জন্য খুব জরুরি, যেমন ইতিহাস, রাজনীতি, আমাদের শিক্ষার কুসংস্কার সব বিষয়ের সূক্ষœ বর্ণণা দেয়া হয়েছে। লেখক জহিরুল চৌধুরী যদি আর একটি অক্ষর নাও লিখেন, তবুও তিনি তার নির্মিত তিনটি প্রাসাদসম কালোত্তীর্ণ বইয়ের জন্য পাঠকহৃদয়ে বেঁচে থাকবেন।
রিডার্স ফোরাম ঢাকা’র আয়োজনে আজ মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট-এর সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী।
ফারজানা তাবাস্সুম জনিন ও নাজমুস সামাহ-এর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক-এর নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, উত্তরা ব্যাংকের সাবেক ডিজিএম আবু মো আব্দুল হান্নান, হবিগঞ্জ জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হুসেন আহমদ, সাবেক সেটেলমেন্ট অফিসার আবদুল হাই আজাদ, সাবেক সহকারি কর কমিশনার নজির আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী, শ্রমিক লীগের সিলেট জেলা সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, হবিগন্জ সমিতি সিলেট-এর সহসভাপতি গাজী আব্দুল মাবুদ মমশাদ, সহকারি অধ্যাপক মাহমুদুল আলম মারুফ, এমসি কলেজের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দীন, এডভোকেট মোস্তাকিম আহমেদ কাওসার এবং দরগাহ মহল্লা ব্যবসায়ী সমিতির সভাপতি কবির চৌধুরী প্রমুখ।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ফারাবি এবং দর্শকদের পক্ষে বক্তব্য রাখেন শামীমা আক্তার ঝিনু।
সম্মানিত অতিথির বক্তব্যে দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের লেখক জহিরুল চৌধুরীর উন্নত চিন্তা চেতনার প্রশংসা করে বলেন,তার লেখা জাতিকে সমৃদ্ধকরবে। এজন্য তার লেখার ধারা অব্যাহত রাখার জন্য তিনি লেখককে অনুরোধ করেন।
উল্লেখ্য লেখক জহিরুল চৌধুরী বৃহত্তর সিলেটে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। ‘৮২ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ‘৯০ এর গণঅভ্যূত্থানে তিনি সক্রিয় ছিলেন। তারপর যোগ দেন সাংবাদিকতায়। বর্তমানে তিনি প্রবাসে থেকেও অব্যাহত রেখেছেন বাংলা ভাষার চর্চা, সমৃদ্ধ করছেন বাংলাসাহিত্য।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

2 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 7 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
3