editor
প্রকাশিত: 7:34 PM, January 21, 2022

লেখকের কলম সমাজ এবং মানুষের কথা বলে : রওশন আরা চৌধুরী
সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী বলেছেন, সাহিত্য মানুষকে অমরত্ব দেয়। সাহিত্যিকেরা জীবনের প্রতিটি মুহুর্তে সমাজকে নির্মাণের চিন্তা মন এবং মননে লালন করেন। লেখকের কলম যেন সমাজ এবং মানুষের কথা বলে। পর্যটন এলাকা হিসেবে সিলেট সারাবিশ্বে সমাদৃত। সিলেটে পর্যটন কেন্দ্রগুলোকে আরো বেশি মানুষের কাছে উপস্থাপনের জন্য সেলিনা আক্তার পলির বইটি বিশেষ ভূমিকা রাখবে। ‘সিলেটের পর্যটন ও অন্যান্য’ গ্রন্থটি পাঠের মাধ্যমে পাঠকরা সিলেটে ভ্রমণের ব্যাপারে উৎসাহিত হবেন এবং সুনির্দিষ্ট গাইডলাইন পাবেন।
গল্পকার সেলিনা আক্তার পলি’র প্রথম গ্রন্থ ‘সিলেটের পর্যটন ও অন্যান্য’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ সোনারপাড়ায় সিলেট লেখিকা সংঘের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি মতাহির হোসেন।
লেখিকা সংঘের সাধারণ সম্পাদক হোসনে আরা কামালীর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাসুদা সিদ্দিকা রুহি, সহ-সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী, অর্থ সম্পাদক আলেয়া রহমান, সাংস্কৃতিক সম্পাদক লিপি খাঁন, সহ সাহিত্য সম্পাদক সুরাইয়া পারভীন লিলি, সদস্য শামীমা আক্তার ঝিনু, সেনুয়ারা আক্তার চিনু, সরকারি টিটি কলেজ সিলেটের অধ্যক্ষ চৌধুরী মামুন আকবর, প্রবাসী আব্দুল মুকিত ও মো. মনসুর প্রমূখ।
(সংবাদ বিজ্ঞপ্তি)
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১