editor
প্রকাশিত: 9:56 PM, January 21, 2022

জনগণের আশা আকাক্সক্ষা পূরণ করতে আমি অঙ্গীকার বদ্ধ : এমপি হাবিব
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমার নির্বাচনী এলাকার জনগণের চাহিদা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে এই এলাকার সেবা করার সুযোগ দিয়েছেন। আমি জনগণের খাদিম হিসেবে কাজ করতে চাই। যেকোনো সমস্যা নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমার বাড়ির দরজা সবসময় জনগণের জন্য খোলা। আমার মূল লক্ষ্য জনগণের সেবা করা।
এমপি হাবিবুর রহমান হাবিব শুক্রবার বিকেলে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাসী অষ্ঠগ্রাম উচ্চ বিদ্যালয়ের উদ্যাগে বিদ্যালয় প্রাঙ্গনে তার সম্মানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগ নেত্রী আনজুমানারা আন্জু, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশ রঞ্জন দাস, লালাবাজার ইউপি চেয়ারম্যান তয়াজিদুল হক তুহিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আহমদের স্বাগত বক্তব্যর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শেখ মুক্তার মিয়া, সৈয়দ জালাল আহমদ, ফজলুল হক, ওলিলুর রহমান, হারুনুর রশিদ, ফরমান আলী, জহির আলী, কুদ্দুস আলী, শাহ আলম সজিব, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, যুবলীগ নেতা রাসেল আহমদ, হেলাল আহমদ প্রমুখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক