editor

প্রকাশিত: 8:52 PM, March 18, 2022

সিলেটবাসীর প্রতি সাবেক অর্থমন্ত্রীর কৃতজ্ঞতা

সিলেটবাসীর প্রতি সাবেক অর্থমন্ত্রীর কৃতজ্ঞতা

সিলেটবাসীর প্রতি সাবেক অর্থমন্ত্রীর কৃতজ্ঞতা

সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সিলেট-১ আসনের সাবেক সংসদ ও বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
চারদিনের সফর শেষে শুক্রবার সিলেট ত্যাগকালে এক বিবৃতিতে সাবেক অর্থমন্ত্রী বলেন- প্রায় দুই বছর পর গত ১৪ মার্চ আমি সিলেটে আসি। এর ঠিক দুই বছর আগে ২০২০ সালে জাতির পিতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আমি সিলেটে এসেছিলাম। মাঝখানে দুটি বছর মহামারী করোনা ভাইরাসের কারণে আমি সিলেটে আসতে পারিনি। আমি নিজেও এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। যাই হোক দুই বছর পর এবারো জাতির পিতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সিলেটে থাকতে পেরে এবং সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আমার দুই নাতনীকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটতে পেরে এবং শিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করতে পেরে আমি খুবই আনন্দিত।
একই সাথে, ১৪ মার্চ রাতে সিলেটে পৌঁছার পর থেকে গত চারদিন সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সর্বোপরি সিলেটের সকল স্তরের জনগণ আমার প্রতি যে ভালোবাসা, সম্মান দেখিয়েছেন এরজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ৮৮ বছর বয়সে এসে জন্মভূমিতে এমন সম্মান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
দীর্ঘদিন ধরেই সিলেটে আসার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছিল। প্রায়ই আমার ছেলে শাহেদকে বলতাম আমাকে সিলেটে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু চিকিৎসকদের অনুমতি না থাকায় আসা হয়নি। গত ৫ মার্চ রুটিন চেকআপের জন্য আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছয়দিন হাসপাতালে থাকার পর গত ১১ মার্চ বাসায় ফিরেই আমি সিলেটে আসার জন্য আমার ছেলেকে বলি। পরে সে ১৪ মার্চ আমাকে সিলেটে নিয়ে আসে।
দুইবছর পর সিলেটে এসে দেখলাম এই করোনা পরিস্থিতির মধ্যেও সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। এজন্য আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই চারদিনে সিলেটের অনেক প্রিয়জনের সাথেই দেখা হয়েছে, আবার অনেকের সাথেই দেখা করার সুযোগ হয়নি। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবার সিলেটে আসব, দেখা হবে, কথা হবে সকলের সাথে। আপনাদের জন্য দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন