editor
প্রকাশিত: 5:52 PM, April 10, 2022

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে ২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের পূর্ণ বেতন-ঈদ বোনাস পরিশোধ, ব্যাটারিচালিত যানবাহনের রেকার বিল পূর্বের মতো ৫’শ টাকা করা ও খাদ্যপণ্যের দাম কমানোসহ শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বেলাল হোসেন, মনজুর আহমদ, তাজুল ইসলাম, ইমদাদুল হক, হারুন মিয়া, পিন্টু জাদব, ইয়াছিন আহমদ, সুরুজ আলী, ইউসুফ আলী, মজনু মিয়া, সাগর আহমেদ, মানিক মিয়া, জাকির হোসেন, দানেশ, ইমরান আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসকে কেন্দ্র করে শ্রমিক ছাঁটাই-হয়রানি -নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি শ্রমজীবী মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সম্পূর্ন ব্যর্থ হয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মহাসড়ক ব্যতিত সর্বত্র ব্যাটারিচালিত যানবাহনের চলাচল নির্দেশনা দিলেও সিলেট নগরীতে এখনও শ্রমিকদের হয়রানি-নির্যাতন-উচ্ছেদ চলছে।
বক্তারা, ২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের পূর্ণ বেতন-বোনাস পরিশোধ, ব্যাটারিচালিত যানবাহনের রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা করা , হয়রানি বন্ধ ও খাদ্যপণ্যের দাম কমানোসহ শ্রমিকদের রেশনিং ব্যবস্হা চালুর আহ্বান জানান।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন