editor
প্রকাশিত: 10:32 PM, January 18, 2022

ঘাসিটুলায় স্কুল শিক্ষিকাকে ইভটিজিংয়ের দায়ে মামলা দায়ের
সিলেট নগরীর ঘাসিটুলা এলাকায় উত্তর উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ইভটিজিং করায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে গত সোমবার ভূক্তভোগীর স্বামী বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ৫৩।
মামলায় একই এলাকার মো. মোস্তফা কামালের ছেলে সারোয়ার হোসেন টিটু, মৃত আব্দুল মনুর ছেলে জাহাঙ্গীর আলম, মৃত আব্দুল আজিজের ছেলে জিলাল উদ্দিন ও মঈন উদ্দিন, মৃত ছামসুল হকের ছেলে আলতাব হোসেন টিটু ও মৃত আব্দুল মনাফের ছেলে মোস্তফা কামালকে আসামী করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বাদীর স্ত্রী উপ-আনুষ্ঠানিক স্কুল হতে ঘাসিটুলা সরকারি প্রাথমিক স্কুলে যাওয়ার পথে সারোয়ার হোসেন টিটু সব সময় উক্ত্যাক্ত করতো। গত ১৫ জানুয়ারি পূণরায় প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার পথে পথ গতিরোধ করে বিভিন্ন ধরনের যৌন হয়রানীমূলক আচরণ করতে থাকে। এসময় বাদীর স্ত্রী প্রতিবাদ করলে আসামী সারোয়ার হোসেন টিটু ও তার সহযোগীরা ঐ শিক্ষিকার উপর শারীরিক নির্যাতন করে। নির্যাতনের কারণে বাদী স্ত্রীর মাটিতে লুটে পড়ে গেলে আসামী তাকে কিল, ঘুষি দিয়ে লিলাফুলা জখম করে। এসময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ও সহকর্মিরা এগিয়ে আসলে আসামীরা তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। আহত অবস্থায় ঐ শিক্ষিকাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান। চিকিৎসা শেষে গত ১৭ জানুয়ারি তাকে বাসায় নেওয়া হয়। এহেন ঘটনা যেন আর কোন নারী শিক্ষকের উপর না হয়, সে ব্যাপারে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামী গ্রেফতার সহ প্রয়োজনীয় ব্যবস্থা করতে জোর দাবী জানান অত্র এলাকার সাধারণ মানুষ সহ বাদীর স্ত্রী। -সংবাদ বিজ্ঞপ্তি
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)