editor

প্রকাশিত: 5:39 PM, April 10, 2022

সিলেটে কলেজছাত্র সোহেল হত্যায় একজনের ফাঁসি

সিলেটে কলেজছাত্র সোহেল হত্যায় একজনের ফাঁসি

সিলেটে কলেজছাত্র সোহেল হত্যায় একজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক
সিলেটে কলেজ ছাত্র সোহেল হত্যা মামলায় একজনের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় প্রদান করেছেন আদালত।

আজ রবিবার সকালে সিলেটের আতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোমিনুন নেসা এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামি হলেন, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের সিলাম ইউনিয়নের টিলাপাড়া গ্রামের মৃত তছির বক্সের ছেলে রফিক বক্স। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি রফিক বক্সের স্ত্রী সাথী বেগমকে এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ জানুয়ারি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের কলেজছাত্র সোহেল আমিন এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে বসে থাকা আসামি রফিক বক্স ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহেল আমিনকে হত্যা করে। নিহত সোহেল আমিন সিলাম ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুল কাইয়ুম আনা মিয়ার ছেলে। সোহেল আমিন মদনমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘবিচার শেষে রবিবার সকালে চাঞ্চল্যকর এ মামলার রায় প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জোবায়ের বখত। তিনি বলেন, আসামি পূর্ব পরিকল্পিতভাবে একজন কলেজছাত্রকে হত্যা করে। বিজ্ঞ আদালত প্রকৃত দোষী রফিক বক্সকে ফাঁসি দিয়েছেন। অপর আসামি তার স্ত্রীকে খালাস প্রদান করেছেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন করে বিশেষ পুনর্গঠন কার্যক্রম শুরু