editor
প্রকাশিত: 3:24 PM, January 12, 2022

সিলেটে জেঁকে বসতে পারে শীত
নিজস্ব প্রতিবেদক
পৌষের শেষেও শীতের প্রকোপ তেমন একটা দেখা যায়নি। দেশের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ হলেও রাজধানী ঢাকায় যেন শীতের দেখা নেই। তবে মঙ্গলবার রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। আজও (বুধবার) রাজধানীসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরে দিন ও রাতের তাপমাত্রা কমে জেঁকে বসতে পারে শীত।
বুধবার (১২ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেটে, রাজশাহী, রংপুর ও খুলনা- এই ৬ বিভাগে বৃষ্টি হয়েছে। আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
তবে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। কমে গেছে শীতের অনুভূতি। এখন তা ধীরে ধীরে কমতে পারে।
বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনীতে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ মিলিমিটার। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া টাঙ্গাইলে ৮, ফরিদপুরে ১, নিকলিতে ৪, সিলেটে ১, শ্রীমঙ্গলে ১, রাজশাহী ১, ঈশ্বরদীতে ৭, তাড়াশে ১, সাতক্ষীরায় ৮, যশোরে ২ ও কুমারখালীতে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)