admin

প্রকাশিত: 9:24 PM, June 18, 2024

রুশনারা আলীর নির্বাচনি প্রচার শুরু

রুশনারা আলীর নির্বাচনি প্রচার শুরু

5

লন্ডন প্রতিনিধি
যুক্তরাজ্যে আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে নির্বাচনি প্রচার শুরু করেছেন টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসনের লেবার দলীয় প্রার্থী রুশনারা আলী ও তার কর্মী-সমর্থকরা। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের মিউজিয়াম পার্কে এ প্রচার অনুষ্ঠান করেন তারা।

3

এতে উপস্থিত ছিলেন রুশনারা আলী, লন্ডন মেয়র সাদিক খান, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলি মেম্বার উন্মেষ দেশাই ও টাওয়ার হ্যামলেটস্ লেবার পার্টি নেতা কাউন্সিলার সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।

1

রুশনারা আলী বলেন, “তার দলের নির্বাচনি ইশতেহারে আবাসন সমস্যা, শিক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে। লেবার পার্টি আগামী পাঁচ বছরে ১৫ লাখ বাড়িঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, ১৩ হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ, শিক্ষাক্ষেত্রে বেশি করে শিক্ষক নিয়োগ, স্বাস্থ্যখাতে বিনিয়োগ করে চিকিৎসার জন্য অপেক্ষার তালিকা কমিয়ে আনা ইত্যাদি পরিকল্পনা রয়েছে।”

4

তার অর্জন সম্বন্ধে তিনি বলেন বাসস্থান উন্নয়নে তিনি ১৬৫ মিলিয়ন পাউনড জোগাড় করেছেন, কোবিদ ১৯ মহামারীর মোকাবেলায় অর্থ যোগান, স্কুল গুলোর জন্যে অনুদান আদায়, রোহিঙ্গ্যা পোর্ট্যাবর্তন ও উইগোরদের মানবদিকারের জন্যে লড়ে যাচ্ছেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য উন্নয়ন, বিশেষ করে ব্রিটিশ বড় প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের গার্মেন্টস যাতে যুক্তরাজ্যে ও ইউরোপে ট্যারিফ ফ্রি প্রবেশাধিকার পায় সেজন্য কাজ করছেন বলে জানান রুশনারা আলী।

তিনি আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে একটি বিশাল অ্যাভিয়েশন চুক্তি সম্পন্ন করার কাজ করছি। এই চুক্তির ফলে ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও জার্মানি শুধু লাভবানই হবে না, বাংলাদেশসহ এসব দেশগুলোতে কর্মসংস্থান সৃষ্টি হবে।”

সাদিক খান বলেন, “রুশনারা আলী পার্লামেন্টে গত ১৪ বছর মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন, চীনের উইঘুর মুসলমান ও রোহিঙ্গা কমিউনিটির বিষয় উত্থাপন করেছেন, মানবাধিকারের কথা বলেছেন।”

আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। গত চার মেয়াদের সাংসদ ও ছায়া মন্ত্রিসভার সদস্য রুশনারা আলী এবার নির্বাচিত হলে তিনি হবেন প্রথম বাঙালি বংশোদ্ভুত মন্ত্রী।

6

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

4 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

3 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

8 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

5 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

5 ‎‎সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

1
8