editor
প্রকাশিত: 11:15 AM, July 21, 2023
অনলাইন ডেস্ক
এবার রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় ইউক্রেনে চীনের এক কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রুশ বাহিনীর পৃথক হামলায় দেশটিতে আরও তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ইউক্রেনে বিভিন্ন জায়গায় রুশ বাহিনী এ হামলা চালায়। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইউক্রেনের বন্দর শহরগুলোতে টানা তৃতীয় রাতের বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত তিনজন নিহত এবং একটি চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর শহর ওদেসার চীনা কনস্যুলেটে অন্তত একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে— এমন একটি ছবি পোস্ট করেছেন। তবে চীনা ওই কনস্যুলেটে অন্য কোনো ক্ষতির চিহ্ন নেই। বস্তুত ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন।
তবে রুশ হামলায় ইউক্রেনে চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রুশ-মিত্র বেইজিং।
অন্য একটি ইউক্রেনীয় বন্দর নগরীতে রুশ হামলায় চীনের জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষিপণ্য ধ্বংস হয়ে গেছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করার একদিন পর এ হামলার ঘটনা ঘটল।
1 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
2 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
7 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
6 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
6 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
3 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
2 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়