editor
প্রকাশিত: 11:27 PM, July 4, 2019
বিএনপির রাজনীতি করার কারনে বিনা অপরাধে মার খেয়েছেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন চান্দিবাড়ি গ্রামের শাহীনুর আলম (১৭) নামের এক ব্যক্তি। তাকে হত্যার উদ্দেশ্য হামলা করে স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেত্রী রেহেনা ও তার ক্যাডার বাহিনী। এসময় তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়। প্রায় ৭ বছর যাবৎ পালিয়ে বেড়াচ্ছেন শাহীনুর। তিনি ঐ গ্রামের সামছুল আলম সামছুর ছেলে।
সূত্রে জানা যায়, বিএনপি ঘরনার রাজনীতি করার জের ধরে প্রভাবশালী আওয়ামীলীগ নেত্রী রেহেনা জামালগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে শাহীনুরের বিরুদ্ধে একটি সাজানো মামলা দায়ের করেন। রেহেনা একই গ্রামের দিলফর আলীর স্ত্রী। যার মামলা নং ০৪, তারিখ ০৭/১০/২০১১। মামলায় সামছুল আলম সামছু এর ছেলে শাহীনুর আলমকে আসামী করা হয়। আওয়ামীলীগ নেত্রী রেহেনা মূলত রাজনীতির প্রতিহিংসার বশবর্তী হয়ে হামলা ও মামলা করেছেন বলে দাবি শাহীনুর আলমের পরিবারের।
সূত্রে আরো জানা যায়, শাহীনুর বিএনপি রাজনীতি করার কারনে প্রায় সব সময় শাহীনুর আলম ও তার পরিবারকে হত্যা করার হুমকি দিতো রেহেনা। রেহেনা প্রভাবশালী হওয়ায় গ্রামে ক্যাডার বাহিনী পুষে রাখতো। গ্রামের বিএনপি রাজনীতি যারা করতো তাদের সবাইকে রেহেনা তার ক্যাডার বাহিনী দিয়ে হামলা করাতো। এরেই সূত্র ধরে ২০১১ সালে জামালগঞ্জ থানায় শাহীনুরের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন রেহেনা। মামলার পর থেকে পরিবার ও গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন শাহীনুর। পরিবারের টানে ২০১২ সালে বাড়িতে আসলে পুলিশ টের পেয়ে নিজ বাড়ি থেকে শাহীনুরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ আদালতে শাহীনুুুুুর এর রিমান্ড আবেদন করলে আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে পুলিশ তার উপর অমানসিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছ থেকে মোটা টাকা চাঁদা দাবি করে। মোটা অংকের চাঁদা না দিলে ছেলেকে হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। প্রায় ১ বছর সাজা শেষে জামিনে মুক্ত হন শাহীনুর। রেহেনা গ্রামের প্রভাবশালী ও ক্ষমতাধর হওয়ায় জামিনে বের হলেও পরিবার ও গ্রামে যেতে পারেননি শাহীনুর। সর্বশেষ ২০১৯ সালে শাহীনুর পরিবারের সাথে দেখা করতে বাড়িতে গেলে আওয়ামীলীগ নেত্রী রেহেনা ও তার ক্যাডার বাহিনী দিয়ে শাহীনুরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা, কুড়াল, চাকু দিয়ে হামলা চালায়। হামলায় তার বাম হাতের ১টি আঙ্গুল কেটে যায় এবং ৪ টি মারাত্মকভাবে জখম হয়। এসময় তাকে মৃত ভেবে রেহেনা ও তার ক্যাডার বাহিনী রাস্তায় ফেলে চলে যায়। এ ঘটনায় শাহীনুর ও তার পরিবার মামলা করতে গেলে থানা পুলিশ তাদের মামলা আমলে নেয়নি। উল্টো তাকে মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দেয়। থানায় অভিযোগের ঘটনা জানতে পেরে আওয়ামীলীগ নেত্রী রেহেনা ও তার ক্যাডার বাহিনী আবারো হত্যার উদ্দেশ্যে শাহীনুরকে খুঁজতে থাকে। জীবন বাঁচাতে পরিবার ছেড়ে শাহীনুর এখনও পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে শাহীনুরের পরিবার ছেলের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন।
এব্যাপারে শাহীনুর বাবা সামছুল আলম জানান, আমার ছেলে বিএনপির রাজনীতি করার কারনে মিথ্যা মামলায় তার ছেলে শাহীনুরকে ফাঁসানো হয়েছে। রেহেনা এলাকায় প্রভাবশালী ও ক্ষমতাধর হওয়ার ফলে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমি আমার ছেলের জীবন বাঁচানো নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছি।
এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জানে আলম খান জানান, ২০১১ সালের একটি মামলায় এক বছর জেল কাটার পর শাহীনুর জামিতে মুক্ত হয়। প্রায় ৫ বছর যাবত হাজিরা না দেওয়ায় তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। আমরা তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি যে কোন সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১