admin
প্রকাশিত: 2:25 PM, April 16, 2026
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার কন্যা তাসনিমের বিষপানে আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন মাননীয় আদালত। দীর্ঘ প্রায় ৪বছর পর ১৫ এপ্রিল বুধবার দুপুর ১২.১৫ ঘটিকার দিকে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এই রায় প্রদান করেন। ঘোষিত রায়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে অভিযুক্ত একমাত্র আসামী বাবুল দাশ কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
মামলার নথি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার কন্যা তাসনিম ২০২২ সালের ১ মার্চ ভোর ৫টা থেকে ৫.২০ ঘটিকার মধ্যে বসত বাড়ির নিজ কক্ষে বিষপান করে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিৎকার ও কান্নাকাটি করলে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে উঠে তাকে নিয়ে যান সুনামগঞ্জ সদর হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে ভিকটিম তাসনিমের প্রেমিক একই গ্রামের শৈলন দাশের পুত্র বাবুল দাশকে আত্মহত্যার প্ররোচনার দায়ে অভিযুক্ত করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের পিতা জাহাঙ্গীর মিয়া। মামলা নং ১২, তারিখ ০১/০৩/২০২২ইং, ধারা ৩০৬/৩০২। ভিন্ন ধর্মালম্বী দুজনের প্রেমের সর্ম্পক, অতঃপর প্রেমিকার বিষপানে আত্মহত্যা এবং প্রেমিককে আসামী করে মামলার এই ঘটনাটি তৎসময়ে গোটা সুনামগঞ্জ জেলা জুড়ে ব্যাপক আলোচিত হয়। মামলার পর থেকে অভিযুক্ত আসামী বাবুল দাশ পলাতক ছিলেন। পরে পুলিশী তদন্ত ও বিচারকাজ শেষে অবশেষে প্রায় ৪ বছর পর আলোচিত এই মামলার রায় ঘোষণা করছেন মাননীয় আদালত। রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবি পিপি নিজাম উদ্দিন সন্তুষ প্রকাশ করে বলেন, এই রায়ের মধ্য দিয়ে আইনের শাষন প্রতিষ্ঠিত হয়েছে। পক্ষান্তরে আসামী পক্ষের আইনজীবি মলয় বিকাশ চৌধুরী বলেন, এই রায় পক্ষপাত দুষ্ট, আদালতের এই রায়ে ক্ষমতা ও সংখ্যাগরিষ্ট মুসলিম ধর্মীয় প্রভাবের প্রতিফলন ঘটেছে। ঘোষিত রায়ে সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বী আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
উল্লেখ্য, জাহাঙ্গীর মিয়ার কন্যা তাসনিমের সাথে একই গ্রামের শৈলন দাশের পুত্র বাবুল দাশ এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাসনিম মুসলিম ধর্মাবলম্বী এবং বাবুল দাশ হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তাদের এই অসম প্রেমের সর্ম্পক উভয় পরিবার তথা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তাদের এই প্রেমের সর্ম্পক একপর্যায় গভীর প্রণয়ে রূপ নেয় এবং শেষ পর্যন্ত অসম প্রেমের বলি হয়ে বিষপানে মৃত্যু ঘটে তাসনিমের।
3 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
8 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
8 স্টাফ রিপোর্টার: 8 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের