editor
প্রকাশিত: 8:56 PM, December 13, 2021

মহীয়সী রাবেয়া খাতুন চৌধুরীর স্মরণে সিলেট যুব উন্নয়ন পরিষদের স্মরণ সভা ও দোয়া মাহফিল
সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মহীয়সী রাবেয়া খাতুন চৌধুরীর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল গতকাল ১৩ ডিসেম্বর সোমবার বিকালে আম্বরখানাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আশরাফ খান, রুনা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিনুর রহমান মাহিন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, অর্থ সম্পাদক মোঃ আলী হোসেন, নির্বাহী সদস্য মোঃ জুনেদ আহমদ, মোঃ এমদাদ হোসেন, মোঃ হাবিব আহমদ, মোঃ জাকারিয়া আহমদ, মোঃ ছামির আহমদ, মোঃ আবিদ হোসেন, মোছাঃ মনি বেগম, মোছাঃ আনোয়ারা বেগম, মোছাঃ ফারহানা বেগম, মোছাঃ সুমি বেগম, ঝর্ণা রহমান প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, প্রান্তিক জনপদ রতœগর্ভা সিলেট অঞ্চলে যুগে যুগে জন্ম নিয়েছেন অগণিত গুণীজন। যাঁদের কর্মের মহিমায় দেশের উত্তর-পূর্ব প্রান্তের মাটি ও মানুষ ধন্য হয়েছেন। তেমনি একজন কৃতী, নারীদের অনুকরণীয়, মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর জীবন ও অবদানকে বর্তমান ও ভবিষ্যৎ বংশধরদের সামনে তুলে ধরতে হবে। আমাদের স্বার্থেই তাঁদের কর্মের মূল্যায়ন করতে হবে।
সিলেটের সর্বজন শ্রদ্ধেয়া মানবতাবাদী নারী শিক্ষানুরাগী ¯েœহময়ী জননী ও একজন দক্ষ সমাজসেবী বেগম রাবেয়া খাতুন ছিলেন একজন দক্ষ সমাজসেবী ও শিক্ষানুরাগী। তিনি অসংখ্য ছেলেমেয়েকে শিক্ষাক্ষেত্রে অনেক সাহায্য ও সহযোগিতা করে গেছেন। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান ভুলার মতো নয়। তিনি সব শ্রেণির মানুষের হৃদয় জুড়ে ছিলেন। তাঁর চারিত্রিক আদর্শ গুণাবলী ও অনুকরণীয় জীবন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন এবং সিলেটের উন্নয়ন ও শিক্ষার ক্ষেত্রে তার ভূমিকা ব্যাপক। তার মৃত্যুতে আমরা একজন সুদক্ষ অভিভাবক এবং অমূল্য রতœকে হারিয়েছি। তাঁর অবদান ভুলার নয়। তিনি কর্মগুণে আমাদের মধ্যে বেঁচে থাকবেন চিরকাল। জাতি চিরদিন শ্রদ্ধার সাথে তাঁর অবদানের কথা স্মরণ রাখবে। তিনি এক সম্ভ্রান্ত পরিবার জন্মগ্রহন করেও গরিব মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে গেছেন। বর্তমান যুগে বেগম রাবেয়া খাতুন চৌধুরীর মতো লোকের বড় অবাব। সভায় তাঁর নাম অনুসারে সিলেট সিটি কর্পোরেশনের অভ্যন্তরে একটি রাস্তার নামকরণের জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের কাছে প্রস্তাব করা হয়।
সভায় মরহুমার রূহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে