editor
প্রকাশিত: 10:21 PM, December 10, 2021

চলিত মাসে চুক্তির মধ্যে দিয়ে সরকারি-বেসরকারিভাবে শ্রমিক নেবে মালয়েশিয়া : সিলেটে মন্ত্রী ইমরান আহমদ
নিজস্ব প্রদিবেদক
মালয়েশিয়ায় অতীতের চেয়ে এবার অনেক বেশী শ্রমিক যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ডিসেম্বরের মধ্যেই দেশটির সাথে চূড়ান্ত চুক্তির খুব সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার ( ১০ ডিসেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে সিলেট জেলা সার্কিটহাউসে এক জরুরী প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জনশক্তি রফতানি সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরতেই এ প্রেসব্রিফিং।
মন্ত্রী ইমরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা খুব গুরুত্ব দিয়ে পালন করছি। কভিডের কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি। নইলে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো যেত আরও আগে।
তিনি বলেন, এবার গৃহকর্মী থেকে শুরু করে সব ধরনের দক্ষ এবং আদাদক্ষ শ্রমিক রফতানির সুযোগ সৃষ্টি হয়েছে। তাদের প্রচুর মানুষ প্রয়োজন। তবে সবটা আমাদের থেকে নেবেনা। ভারত নেপাল ভোটান ইন্দোনেশিয়া থেকেও নেবে।
মন্ত্রী জানান, দক্ষ অদক্ষ এবং আদদক্ষ- তিন ক্যাটাগরির শ্রমিক পাঠানোর সুযোগ আছে। তবে আমরা দক্ষদের পাঠানোর উপর গুরুত্ব দিবো।
সরকারি বেসরকারি দু’মাধ্যমেই লোক পাঠানো হবে তবে তা নির্ভর করবে মালয়েশিয়া সরকারের উপর। তারা কিভাবে নিবে সে নিয়ে আলোচনা এবং চুক্তি হবে। বেসরকারি উদ্যোগে নিলেও আমরা তা উন্মুক্ত করে দিবো সবার জন্য। কোনভাবেই যাতে ৫/৬ লাখ টাকা দিতে না হয় আমি সেটাই করবো। অন্তত এক দেড়লাখে যাতে যাওয়া যায় সেটিই আমার চেষ্টা থাকবে।
মালয়েশিয়া ছাড়াও আরও কয়েকটি দেশে শ্রমিক রফতানির চেষ্টা তিনি করছেন বলেও উল্লেখ করলেন। বিশেষ করে তার চোখ ইউরোপের বিভিন্ন দেশে।
এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, কিছুদিন আগে আমি গ্রিসে গিয়েছিলাম। ওদের সাথে প্রাথমিক আলাপ হয়েছে। আরও আলাপ হবে। সেদেশেও সরকারি উদ্যোগে লোক বা শ্রমিক পাঠানোর ব্যাপারে কাজ শুরু করেছি। হয়ত খুব তাড়াতাড়ি তার ফল পাওয়া যাবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়