editor
প্রকাশিত: 7:17 PM, July 13, 2023
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতারা।
বুধবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ উপ-উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দেওয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আমার জন্য অনেক কষ্ট করেছেন, তাই উনার কাছেও আমি ঋণী। আমার দায়িত্ব পালনকালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। তাই সবার সহযোগিতা কামনা করছি।
নবনিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শাবি প্রেসক্লাব একযোগে কাজ করে যাবে।
সৌজন্য সাক্ষাৎকালে শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান,সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবাইদুল হক রবিন, কার্যকরী সদস্য শাদমান শাবাব, তানভীর হাসানসহ অন্যান্য সদ্যসরা উপস্থিত ছিলেন।
এ সময় নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাবের নেতারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে