editor
প্রকাশিত: 4:01 PM, March 7, 2021
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাউৎগাঁও ইউনিয়নে পরকীয়া প্রেমিকার ঘরে শনিবার (৬ মার্চ) রাতে হাতেনাতে ধরা খেয়েছেন প্রেমিক। পরে স্থানীয়রা প্রেমিক রাইন উদ্দিনকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে এ ঘটনায় পরকীয়া প্রেমিকা বাদি কুলাউড়া থানায় মামলা করেছেন। সেই মামলার ভিত্তিতে আজ (৭ মার্চ) যুবক রাইন উদ্দিনকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলাগ্রামের সফর উদ্দিনের ছেলে রাইন উদ্দিনের সঙ্গে একই এলাকার ১৮ বছরের এক কিশোরীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর মধ্যে ওই কিশোরীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরও উভয়ের পরকীয়া চলতে থাকে। ফলে ওই কিশোরীর সংসার টেকেনি বেশি দিন। প্রেমিক রাইন উদ্দিনের কথামতো স্বামীকে তালাক দিয়ে ওই কিশোরী ফিরে আসেন বাবার বাড়িতে। এর পর দুজনের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়। বিষয়টি এলাকার মানুষের জানাজানি হয়।
শনিবার রাতে প্রেমিকার বাড়িতে যান প্রেমিক রাইন উদ্দিন। একপর্যায়ে প্রেমিক রাইন উদ্দিন প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন হাতেনাতে রাইন উদ্দিনকে আটক করে কুলাউড়া থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকাসহ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাইন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে প্রেমিকা তার ‘ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের’ অভিযোগে কুলাউড়া থানায় মামলা করেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত রাইন উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে
।S/H(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে