editor

প্রকাশিত: 11:06 PM, March 21, 2022

দক্ষিণ সুরমায় জন্ম নিবন্ধন কার্যক্রমে বিপত্তি : সেবাগ্রহীতারা নিরুপায়

দক্ষিণ সুরমায় জন্ম নিবন্ধন কার্যক্রমে বিপত্তি : সেবাগ্রহীতারা নিরুপায়

দক্ষিণ সুরমায় জন্ম নিবন্ধন কার্যক্রমে বিপত্তি : সেবাগ্রহীতারা নিরুপায়

দক্ষিণ সুরমা সংবাদদাতা
সার্ভার জটিলতায় দক্ষিণ সুরমায় জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লক্ষাধিক সেবাগ্রহীতা ভোগান্তিতে আছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট তৈরিসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না সেবাগ্রহীতারা। দিনের পর দিন সার্ভার জটিলতা বৃদ্ধি পেলেও যথাযথ কর্তৃপক্ষ খোঁজে হয়রান সেবাগ্রহীতারা।
বিভিন্ন ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন অনুযায়ী দেশে ১৬টি সেবা পেতে জন্মসনদের দরকার হয়। এর মধ্যে পাসপোর্ট পেতে, বিয়ে নিবন্ধনে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে, সরকারি-বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগ পেতে, ব্যাংক হিসাব খুলতে, ভোটার হতে, মোটরযানের নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্সের জন্য জন্মসনদ বেশি দরকার হয়। কিন্তু সার্ভার জটিলতায় দীর্ঘ দুই মাস ধরে এই সেবা বন্ধ থাকায় অনেকে তৈরি করতে পারছেন না নতুন পাসপোর্ট। ফলে জন্ম নিবন্ধন জটিলতায় তাদের বিদেশ যাত্রা আটকে আছে।
এদিকে জন্মনিবন্ধন সনদ কার্যক্রম বন্ধ থাকায় উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় প্রতিদিন সেবাগ্রহীতারা ভিড় করছেন। সার্ভার খুলেছে কিনা বা কবে খুলবে এমন প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। আবার অনেক সময় নিজেদের দায় সাড়তে অযথা ভিন্ন পথের দিশা দিয়ে সেবাগ্রহীতাদের হয়রানি করছেন।
অন্যদিকে, সার্ভার বন্ধ থাকায় নতুন জন্ম নিবন্ধন সনদ হচ্ছে না এমনটা মানতে নারাজ গ্রামের সাধারণ মানুষ। তারা এ নিয়ে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার সঙ্গে জড়াচ্ছেন বাকবিত-ায়।
জন্মসনদ নিতে আসা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী গ্রামের সাহেদ আহমদ জানান, তার দুই ভাইয়ের জন্মসনদ হারিয়ে যাওয়ায় নতুন করে সনদ বানাতে হচ্ছে। তার দুই ভাই প্রবাসে থাকেন। সেখানে তাদের জন্মনিবন্ধন সনদের প্রয়োজন পড়েছে। কিন্তু সেগুলা হারিয়ে যাওয়ায় নতুন করে সেগুলা বানানোর প্রয়োজন। কিন্তু সার্ভার বন্ধ থাকায় জন্মসনদ তৈরি করতে পারছেন না।
জালালপুর ইউনিয়ন পরিষদের জহির আলী নামে এক যুবক বলেন, ‘আমার ছেলের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলব। সেজন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম জন্মসনদ বানাতে। সেখানে গিয়ে জানতে পারি, সার্ভার বন্ধ। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সার্ভার খুলে দেওয়ার অনুরোধ করছি।’
রিয়াদ আহমদ নামে এক শিক্ষার্থী জানান, স্টুডেন্ট ভিসায় লন্ডন যাওয়ার জন্য তিনি পাসপোর্ট বানাবেন। কিন্তু তার জন্মসনদ অনলাইনে করা নেই। এজন্য জন্মসনদ অনলাইনে করতে ইউনিয়ন পরিষদে গেলে জানতে পারেন সার্ভার বন্ধ। পাসপোর্ট বানাতে জন্মনিবন্ধনের প্রয়োজন তাই তিনি পাসপোর্টও বানাতে পারছেন না। তাই, আপাতত তার লন্ডন যাওয়া হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের এক উদ্যোক্তা জানান, সার্ভার জটিলতায় প্রায় দুই সপ্তাহ থেকে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন সার্ভারের আইডি পাসওয়ার্ড দিলেও কাজ করছে না। ফলে জন্মনিবন্ধন সহ জরুরী কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ওটিপি দ্বারা জন্মনিবন্ধন হালনাগাদ হয়না। আবার বয়স সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেটাগরি সৃষ্টি করে সংশোধন প্রক্রিয়াকে জটিল এবং দীর্ঘমেয়াদী করে তোলা হয়েছে। যা স্থানীয় জনগণের পক্ষে সহজে সম্পন্ন করা সম্ভব হয়না।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে তারা বলেন, শীঘ্রই সমস্যাটির সমাধান হবে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, নতুন পদ্ধতিতে (নতুন সার্ভার) জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য কাজ করছে স্থানীয় সরকার বিভাগ। তাই এই সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের একটি সার্ভার থেকে সারাদেশে জন্মনিবন্ধন দেওয়া হতো। কিন্তু এটিতে কিছু দুর্বলতা ছিল। এতে একজন ব্যক্তি একাধিক জায়গা থেকে জন্মনিবন্ধন সনদ নিতে পারতেন। এখন নতুন সার্ভারে বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ সব ধরনের তথ্য থাকছে। এতে চাইলেই কেউ একাধিক সনদ নেওয়ার সুযোগ পাবে না। এগুলো নতুন সার্ভারে যুক্ত করতেই সময় বেশি লাগছে।
স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মোঃ মামুনুর রশীদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। সার্ভার পুরোপুরি সচল হতে কিছু সময় লাগবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর